রাজ্য

কয়লা চুরি নিয়ে মুখ্যমন্ত্রীর এত সমস্যা কিসের? মমতার প্রতিক্রিয়ার পালটা জবাব শাহের

বৃহস্পতিবার কয়লার পাচার কান্ডে তল্লাশি চালাল আয়কর দপ্তর। কিন্তু সাথে ছিলনা রাজ্য পুলিশ। এই নিয়ে আজ কথা বলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

কাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের গরু পাচার কান্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের চার জায়গাতে তল্লাশি চালায় সিবিআই। অন্যদিকে একই দিনে দুর্গাপুর-আসানসোলে কয়লা পাচার চক্রের খোঁজ চালায় আয়কর দপ্তর। তখন বাঁকুড়াতে ছিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ সেই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

এইদিন মুখ্যমন্ত্রী বলেন,”একদিকে বাঁকুড়ায় আহার গ্রহণ করছেন অমিত শাহ। আর অন্যদিকে রাজ্যের তিন জেলায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং আয়কর দপ্তর। এটা তো উচ্চ মানের প্ল্যানিং। এরা তো ট্রাম্পকেও হার মানিয়ে দেবেন দেখছি। অবশ্য ট্রাম্প হেরেই যাচ্ছেন”।

 

অন্যদিকে মুখ্যমন্ত্রীকে তার প্রতিক্রিয়ার পালটা জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,” সিবিআই ও আমাদের হাতে নেই, আর ইডি ও আমাদের হাতে নেই। শুনেছি কোনো এক লালজির ঘরে তল্লাশি চালানো হয়েছে। কেবল এইটুকুই জানি আমি।”

 

তবে এখানেই নিজের কথা শেষ করেননি। তিনি প্রশ্ন তুলেছেন সেই লালজি এবং মুখ্যমন্ত্রীর যোগ নিয়েও। শাহ বলেন,” লালজির সাথে সম্পর্কটি এইবার তো জনসমক্ষে আনুন। কয়লা ক্ষনি থেকে কি আয় রাজ্যের হয়না? আয় তো রাজ্যও পায়। তবে ওনার এত সমস্যা কি? কয়লা চুরি করা নিয়ে ওনার এত চিন্তা কেন? তার চেয়ে মহিলাদের সুরক্ষার দিকে নজর দিলে ভালো হয়না কি? ”

 

এইদিন রাজ্যের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও কথা বলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”সিএএ আইন তৈরি হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই তা বাংলায় আনা হবে।” বিজেপি নিজের প্রতিশ্রুতি রাখবে বলেও এইদিন জানান শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026