পলিটিক্স

“আমাদেরকে একবার সুযোগ দিন, আমরা ৫ বছরে সোনার বাংলা গড়ে দেখাবো”, আর্জি শাহের

দুদিনের সফরে বর্তমানে বাংলাতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০২১ বিধানসভায় পশ্চিমবঙ্গকে টার্গেট করে এই সফর করতে এসেছেন। এই সফরের প্রথমে তিনি গেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার আদিবাসীদের সমস্যা শুনতে। তারপর তিনি পৌঁছেছেন মতুয়াদের বাড়িতে। এছাড়াও পণ্ডিত অজয় চক্রবর্তী সহ আরো অনেকের সাথে কথোপকথন করেছেন তিনি। এই সফরে অমিত শাহের ছায়াসঙ্গী হয়ে ছিলেন রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা। নির্বাচনী কলাকৌশল ঠিক করার সাথে সাথে তিনি বাংলার মানুষের কাছে আর্জি রেখেছেন যেন তারা এবারের বিধানসভায় বিজেপিকে একটা সুযোগ দেয়।

এদিন একটি প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত এই বিজেপিকে একবারের জন্য সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি, আগামী ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ে দেখাবো। পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করা আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য যাতে আমরা পূরণ করতে পারি সেইজন্য আপনাদের কাছ থেকে সুযোগের আবেদন জানাচ্ছি।”

এদিন অমিত শাহ আরো বলেন, নাগরিকত্ব আইন অর্থাৎ CAA সম্পূর্ণ ভাবে লাগু করা হবে। এবং এটা আমাদের প্রতিশ্রুতি। পশ্চিমবঙ্গে আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ২০২১ বিধানসভা নির্বাচন। এবং সেই বিধানসভা নির্বাচনকে এই পাখির চোখ করে বঙ্গের বিজেপি নেতৃত্বকে চাঙ্গা করে তুলতে রাজ্যে এলেন অমিত শাহ। আজ অর্থাৎ শুক্রবার ছিল তার দু দিনের সফরের শেষ দিন।

অমিত শাহ এই প্রেস কনফারেন্সে বলেন, ” বিগত ২০১০ সালে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে তাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কোন প্রতিশ্রুতি এতদিনে পূরণ হয়নি এবং বাংলার মানুষের আশা সম্পূর্ণরূপে বৃথা গেছে।” তিনি আরো জানিয়েছেন, ” তৃণমূল সরকার করোনা সংক্রমনের সময়ও দুর্নীতি করে গিয়েছে। মানুষের কাছে তাদের পাওনা জিনিস পৌঁছানো হয়নি। আম্ফান ঝড়ের সময় অনেকে তাদের প্রাপ্য টাকা পাননি। মমতা সরকার এই সময় তিনটি আইন জারি করেছিল। একটি তার নিজের ভাইপোর জন্য, দ্বিতীয় টি তাদের ভোট ব্যাংকের জন্য এবং তৃতীয় টি সাধারণ বাঙ্গালীদের জন্য।”

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অমিত শাহ বলেন, ” রাজনৈতিক খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সবার উপরে। গত বছর ১০০ জন বিজেপি কর্মী নিহত হয়েছিলেন। কিন্তু তাদের মৃত্যুর জন্য কোনরকম তদন্ত করা হয়নি।” শাহ আরো বলেন,” বাংলা সমস্ত সীমানা সঠিকভাবে সুরক্ষিত নয়। বাংলায় ক্রমাগত অনুপ্রবেশ হয়েই চলেছে।”

এদিনের এই বক্তব্য দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজেপি সরকার এই বছর বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে রেখেছে। বাংলাতে আসার জন্য বিজেপি বর্তমানে মরিয়া। এই কারণে, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিকে তুলে ধরতে এবং পশ্চিমবঙ্গে বিজেপির ভোটব্যাংককে আরো সুদৃঢ় করতে দুদিনের ঝটিকা সফর করে গেলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026