জ্যোতিষ

আজ ৭ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনি যদি কোথাও কোন ইন্টারভিউ দিয়ে থাকেন তবে আপনি চাকরির কল আজ পেতে পারেন। বেকারত্ব থেকে আজকে আপনার মুক্তি হতে পারে। যারা আই টি বিভাগে কাজ করছেন তাদের আজকে নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সুযোগ রয়েছে। আপনার আজকে আমদানি ও রপ্তানির দুই ভালো হবে। বৈবাহিক জীবন আপনার মিশ্র কাটবে। আজকে আপনার প্রিয়তম বা প্রিয়তমা র সঙ্গে মনোমালিন্য হতে পারে। আপনার দিনটি আজকে পজিটিভ পথ দেখাবে। পিতা-মাতা শরীরের প্রতি যত্ন নিন। শুভ রঙ হিসেবে সাদা পোশাক পরিধান করুন।

বৃষ – আজকে আপনার দিনটি আনন্দমুখর হয়ে উঠতে পারে। পরিবারে কোনো নতুন সদস্য আগমন ঘটতে পারে। বন্ধু সমাগম হবে আপনার বাড়িতে। আপনার সন্তানেরা আজকে ভ্রমণের জন্য বায়না করতে পারে। প্রেমে মলিনতা দূর হবে। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার প্রতি রোমান্টিক হয়ে উঠবে। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।

মিথুন – আপনি যদি মামলা মোকদ্দমা বিষয় নিয়ে বহুদিন ধরে লড়াই করে থাকেন তবে আজকে তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার জ্ঞানের বিকাশ হবে আজ। আপনি আজকে আপনার পুরনো প্রতিভাকে খুঁজে পাবেন। স্বাস্থ্য আপনার মোটামুটি কাটবে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য মিশ্র থাকবে। আপনার সঙ্গিনী আজকে আপনাকে তার মনের কোনো গোপন কথা জানাতে পারেন। আপনার প্রতিক্রিয়া তার মনে আজ গুরুতর প্রভাব ফেলতে পারে। আপনার দিনটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সবুজ রঙের বস্ত্র পরিধান করুন।

কর্কট – আপনার বন্ধুরা আজকে আপনার কাছে সাহায্য চাইতে আসতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারে। আপনার সহযোগিতায় এবং আপনার সমর্থন আজকে আপনার প্রেমিকাকে নতুন পথ দেখাতে পারে এবং আপনার বন্ধুদের উপকারে আসবে আপনার মতামত। আপনার শান্ত মনোভাব আপনার প্রিয়তমা অথবা প্রিয়তমের মনের সাহস যোগাবে। আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে আপনার মতামত আজকে বিরোধী পক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

সিংহ – একাধিক কারণে আজকে আপনার মন হতাশায় ডুবে থাকবে। পারিবারিক কলহ বৃদ্ধি পাবে। আপনি মানসিক অশান্তিতে আজকে ভুগবেন। ‌ চাকুরী ক্ষেত্রে বিবাদে জড়াতে পারেন। আপনি যদি আপনার মনকে শান্ত রাখতে পারেন তবে পারিবারিক কলহ থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

কন্যা – পুরনো রোগের উপশম ঘটবে আজ। আপনার যদি বাতের বেদনা থেকে থাকে তবে আজকে আপনি তা থেকে কিছুটা হলেও পরিত্রান পাবেন। সামাজিক উন্নয়নের যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার মধ্যে। চাকুরী ক্ষেত্রে আপনারা উন্নয়নের যোগ রয়েছে। নতুন চাকরির যোগ আসতে পারে। আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আজকে শুভ রং হল হলুদ।

তুলা – কর্মে সুখ্যাতি পাবেন আপনি। অফিসে বসের প্রশংসা পাবেন। আপনার স্ত্রী অথবা স্বামী আপনার কৃতকর্মের জন্য প্রশংসা করবেন এবং গর্ব অনুভব করবেন। আপনার পিতা অথবা আপনার মাথা আপনার কাজের সুখ্যাতি করবেন। আপনার সন্তানরা ক্রমশ আপনার বিরুদ্ধাচরণ করতে থাকবে। আপনার সর্দি লাগার সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের রাত্রে হলুদ মিশ্রিত দুধ পান করুন। আপনার জন্য আজকের শুভ রং হল নীল

বৃশ্চিক- নিঃশব্দে আজকে আপনি যে কোনো অনৈতিক কাজে জড়িয়ে যেতে পারেন। আপনার কুসঙ্গ আজকে আপনাকে কু কর্মের দিকে অগ্রসর করাবে। আজকে আপনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। একাধিক প্রেম আপনার জীবনে আসতে পারে। ঘনিষ্ঠ কারোর থেকে আজকে আপনি অপমানিত হতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।

ধনু – আজকে আপনি যা চাইবেন তাই পাবেন। নতুন কোন জিনিস ক্রয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে উত্তেজনা ফিরে পাবেন। আপনার সঙ্গী অথবা সংগীনি আজকে আপনার প্রতি রোমান্টিক হয়ে উঠবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ রয়েছে। আপনার শত্রুপক্ষ কোনভাবেই আজকে আপনার সঙ্গে লড়াই করে জিততে পারবে না। আপনার দিনটি সুন্দর ও রোমাঞ্চকর হতে পারে যদি আপনি হলুদ রঙের পোশাক পরেন।

মকর – আজকে আপনি আপনার পিতার বিপরীতে যেতে পারেন। আপনার পিতার সঙ্গে আপনি আজ সংঘাতে জড়িয়ে যেতে পারেন। আপনার শিক্ষক আজকে আপনার বিরুদ্ধে গেলে আপনি সংঘাতে জড়িয়ে যেতে পারেন। আপনার বন্ধুরা আজকে আপনাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যেতে পারে। আপনার সঙ্গী আপনার বিরুদ্ধাচরন করলে আপনি ক্ষিপ্ত হয়ে উঠবেন যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সমস্যার কথা আপনার সঙ্গীর সঙ্গে শেয়ার করুন। সম্ভব হলে আজ সকালেই যোগাভ্যাস করুন। যেহেতু আজ শনিবার, তাই বড়ঠাকুরের পুজো দিতে পারেন আপনি আজ। শুভ রং হিসেবে নীল রং ধারন করুন।

কুম্ভ – আপনার পরিবারের লোকেরা আজকে আপনাকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কলহে জড়িয়ে যেতে পারেন। আপনি যদি কাউকে কথা দেন তার সঙ্গে আজকে আপনার বিপদ হতে পারে। ব্যবসার জন্য আজকের দিনটা ততোধিক শুভ নয়। আপনার শরীরের বিশ্রামের প্রয়োজন আছে। আজকের জন্য আপনার শুভ রং হল কমলা।

মীন – আপনার বাড়ির কোন দামি জিনিস আজকে চুরি যেতে পারে। সম্ভব হলে আপনি আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগান। কুকুর পুষতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। যারা ইমপোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনটি লাভ দায়ক হয়ে উঠতে পারে। খুচরা ব্যবসায়ীদের মধ্যে লাভের আশার যোগ রয়েছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার বিবাহিত মুহূর্তগুলি আজকে রোমাঞ্চকর হয়ে উঠতে পারে। আজকের জন্য আপনার শুভ রং হল সবুজ এবং নীল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026