নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে দেশ। উত্তর পূর্বের রাজ্যগুলিতে হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে। এই অবস্থায় কিছু হলেও পিছু হটলো কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নাগরিকত্ব বিলে সংশোধন আনার ঈঙ্গিত দিলেন। ক্রমবর্ধমান হিংসা রুখতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে সূত্রের খবর।
ঝাড়খণ্ডের গিরিডিতে এমনই ঈঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বৈঠকের পর অমিত শাহ বলেন, ‘উত্তর পূর্বের বাসিন্দাদের ভাবাবেগকে সম্মান জানিয়ে নাগরিকত্ব আইনে বদলের কথা ভাবছে কেন্দ্র।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘মেঘালয়ের মুখ্যমন্ত্রী ওদের সমস্যার কথা আমাকে জানিয়েছেন। ওরা কিছু পরিবর্তন করার কথা বলেছেন। আমি ওদের আশ্বস্ত করেবলেছি ২৫ ডিসেম্বরের পর দেখা করতে।’
অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ খোলেন কনরাড সাংমাও। এই বৈঠকে তিনি খুশি সে কথা বুঝিয়ে এদিন তিনি বলেন, ‘আমাদের কথা শুনে তা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওনাকে ধন্যবাদ জানাই।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…