নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গতকালও বিভিন্ন জায়গায় হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কোনা এক্সপ্রেসওয়ের উপর পরপর ১৫ টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
লালগোলা-কৃষ্ণপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে কলকাতায় সাংবাদিক সম্মেলন আবুল বাশার, জয় গোস্বামী, সুবোধ সরকার, শুভাপ্রসন্ন সহ বাংলার বুদ্ধিজীবীরা। সাংবাদিক সম্মেলন থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্যাবের বিরোধিতা করার আর্জি জানান তাঁরা।
এই প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবীদের একহাত নেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, ‘এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো আল্লাহজীবী। বাংলার মানুষ এদের পাত্তা দেয় না।’ এরপরই তিনি যোগ করেন, ‘এরা সিপিএমের আমলে সিপিএম, তৃণমূলের আমলে তৃণমূল এবং বিজেপি এলে বিজেপির হয়ে কথা বলবে।’
এদের যে কোন মেরুদন্ড নেই সে কথা স্পষ্ট করে বুঝিয়ে দেন বিজেপির এই নেতা। প্রসঙ্গত, এর আগে হিংসাত্মক আন্দোলন থেকে সরে এসে শান্তিপূর্ণ উপায়ে ক্যাবের বিরোধিতার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…