নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। রাজধানী দিল্লিতেও এসে পৌঁছেছে বিক্ষোভের আঁচ। গত সপ্তাহে সংসদে এই বিল পাস হওয়ার পর গত ৩ দিন ধরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রী সহ সেখানকার সাধারণ মানুষ। কিন্তু গত রবিবার দুপুর থেকে সেখানে গন্ডগোলের সূত্রপাত হয়।
বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে লড়াইয়ের সময় ৪ টি বাস ও ২ টি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে জনতার এই খন্ডযুদ্ধে ছাত্রছাত্রী সহ প্রায় ৬০ জন আহত হন। তাদের মধ্যে পুলিশ ও দমকলকর্মীও রয়েছন। পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করেন।
রাস্তা জুড়ে হওয়া এই গন্ডগোলের সূত্র ধরে জামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোলের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তারা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে কাঁদানে গ্যাসের শেল পাঠিয়েছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…