রাজ্য

ক্ষমতায় এলে শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু হবে, ঘোষণা অমিত শাহের

বাংলায় বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমে পড়েছে। একদিকে আছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আছে ভারতীয় জনতা পার্টি। দুটি দলের নেতারা একের পর এক আক্রমণ চালাচ্ছে বিরোধীদলের নেতা নেত্রীদের উপরে। বিরোধীদলের প্রত্যেকটি ভুল ভ্রান্তি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে ভোটের বৈতরণী পার করতে চাইছে প্রত্যেকটি রাজনৈতিক দল।

উত্তরবঙ্গের আসনগুলিকে ধরে রাখার জন্য সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের সকলেই জানেন উত্তরবঙ্গে কিন্তু বিজেপির আধিপত্য কিছুটা হলেও বেশি দক্ষিণবঙ্গের থেকে। আর সেই ফ্যাক্টর কে কাজে লাগানোর জন্য উত্তরবঙ্গ কে পাখির চোখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বললেন, “বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তরবঙ্গ কে নিয়ে সবথেকে বেশি অবহেলা করেছে। কখনো কোনো সরকার এর আগে এমন করে নি। কখনো তিনি গোর্খাদের নিয়ে ভাবেন নি। কখনো তিনি রাজবংশীদের নিয়ে ভাবেন নি।”

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরো প্রতিশ্রুতি দিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে, এবারে শিলিগুড়িতে মেট্রো পরিষেবা তৈরি করবে বিজেপি সরকার। এছাড়াও আবারো অমিত শাহ ঘোষণা করলেন বিজেপি সরকার সোনার বাংলা তৈরি করবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026