লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ পেশ করার সময় কংগ্রেস ও দেশভাগের প্রসঙ্গ টেনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিলেন কংগ্রেসই। তাহলে এখন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানে আপত্তি কেন তাদের, এই প্রশ্নও তোলেন তিনি।
অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। নিউ দিল্লির আম্বেদকর সেন্টারে লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ড ২০১৯-এর অনুষ্ঠানে অমিত শাহকে একহাত নেন তিনি। বিজেপি সভাপতির ইতিহাসের জ্ঞান নিয়েও কটাক্ষ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
অমিত শাহকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, ‘ইতিহাস ক্লাসে মনোযোগ ছিল না তাঁর।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিজেপি সভাপতি যদি ইতিহাস ক্লাস একটু মনোযোগ দিয়ে শুনতেন তাহলে বুঝতে পারতেন দেশভাগের অন্যতম দুই দাবিদার দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক মুসলিম লীগ ও হিন্দু মহাসভা।
তিরুবনন্তপুরমের সাংসদ এদিন বলেন, স্বাধীনতার পূর্বে কংগ্রেস কোন দল ছিল না। পরাধীন ভারতের সমস্ত মানুষের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কাজ করত কংগ্রেস। সামান্য ইতিহাস জ্ঞান থাকলে বিজেপি সভাপতির এটা জানা থাকতো বলে কটাক্ষ করেন থারুর।
কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…
ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…
ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…
ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…
১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…
ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…