২০০২ সালে হওয়া গুজরাত দাঙ্গায় নাম জড়িয়ে গিয়েছিল তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার সেই মামলাতেই তাঁকে ক্লিনচিট দিলো নানাবতী কমিশন। ১৭ বছর পর আজ গুজরাট দাঙ্গায় গঠিত নানাবতী কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। সেখানেই ক্লিনচিট দেওয়া হলো নরেন্দ্র মোদীকে। রিপোর্টে বলা হয়েছে ২০০২ সালে গুজরাতে যে দাঙ্গা হয়েছিল তা মোটেই পরিকল্পনা মাফিক করা হয়নি।
২০০২ সালে গোধরা কাছে সবরমতী এক্সপ্রেসের দুটি কামরায় পরিকল্পনা মাফিক আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে মৃত্যু হয় ৫৯ জন করসেবকের। এই ঘটনার পরেই গুজরাত জুড়ে শুরু হয় দাঙ্গা। সেই দাঙ্গায় ১০৪৪ জন মারা যায়, যার মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ।
তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আদেশেই যে দাঙ্গা হয়েছে, এমনটা দাবি করা হয়। এই ঘটনার পরেই জিটি নানাবতী ও অক্ষয় মেহতার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয় সরকারের তরফে। সেই কমিটিই রিপোর্ট পেশ করে ২০১৪ সালে। সেই রিপোর্টেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ রূপে ক্লিনচিট দেওয়া হলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…