সোমবারই লোকসভায় পাস হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। তবে চিন্তা ছিল রাজ্যসভাকে নিয়ে। সরকারের তাবড় তাবড় মন্ত্রীরা পর্যন্ত হিমশিম খাচ্ছিলেন হিসাব মেলাতে। কারন রাজ্যসভায় বিল পাস করাতে যেখানে প্রয়োজন ১১৯ টি ভোট, সেখানে বিজেপির ঘরে রয়েছে মাত্র ৮১ জন সাংসদ।
কিন্তু সেই কঠিন অঙ্ক মিলিয়ে দিলেন মোদী-শাহ জুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে রাজ্যসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯। ৯ ঘন্টার সওয়াল জবাব শেষে বিলের পক্ষে মিললো ১২৫ জনের সমর্থন। বিপক্ষে পড়লো ১০৫ টি ভোট।
রাজ্যসভায় পাস হওয়ার পর এই বিল আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হবে। তবে তার আগে বিলটিকে পুনরায় সিলেক্ট কমিটিতে পাঠানোর সুপারিশ করেন সিপিআইএম সাংসদ কে কে রাগেশ। ভোটাভুটিতে ১১৩-৯২ ব্যবধানে সেই দাবি অবশ্য খারিজ হয়ে যায়।
রাজ্যসভায় বিজেপি, জেডিইউ, এলজেপি, আকালি দল, আরটিআই(এ) এবং ১১ জন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ এই বিলকে সমর্থন করেন। অন্যদিকে বিজেপিকে সুবিধা করে দিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে শিবসেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…