বিরোধীদের অভিযোগ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে দেশের সংখ্যালঘু মুসলিমদের ত্রাসের সৃষ্টি করতে চাইছে সরকার। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব প্রদান মুসলিমদের এনআরসি-র দেশ ছাড়া করার চক্রান্ত করছে কেন্দ্র, এমনই অভিযোগ তাদের।
ইতিমধ্যে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলো। তবে এই বিল নিয়ে মুসলমানদের চিন্তার কোন কারণ নেই বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
এদিন রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিল নিয়ে একজন মুসলিমেরও আশঙ্কার কোন কারণ নেই।’ বিরোধীরা এই নিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, ‘কেউ কেউ মুসলিমদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। তবে এতে ভয় পাওয়ার কোন কারণ নেই।’
দেশের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত জানিয়ে তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের কর্তব্য।’ রাজ্যসভায় এই বিবৃতির মাধ্যমে বিরোধীদের অভিযোগ কার্যত ভিত্তিহীন বলে দাবি করলেন অমিত শাহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…