রাজ্য

সাতসকালে শাহের ফোন, কেন্দ্রের পাঠানো বিশেষ বিমানে দিল্লিতে যাচ্ছেন রাজীব

আগামীকাল ডোমজুড় খেলার মাঠে অমিত শাহের (Amit Shah) জনসভায় বিজেপিতে যোগদান করার কথা ছিল প্রাক্তন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। সবকিছুর প্রস্তুতিও হয়ে গিয়েছিল। গতকালই রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রথম বিধায়ক পদ থেকে ইস্তফা দেয় এবং তারপর কিছু ঘন্টা ঘুরতে না ঘুরতেই তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দলত্যাগপত্র দিয়ে দেন। আবার গতকাল রাতেই সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করে একপ্রকার নিশ্চিত করে নেন যে রবিবার ৩১ জানুয়ারি অমিত শাহের জনসভায় গিয়ে তিনি গেরুয়া পতাকা নিয়ে বিজেপি শিবিরে যোগদান করবেন। কিন্তু আজ সকালেই সমস্ত প্রস্তুতি বিফলে গেল। কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে অমিত শাহকে কলকাতায় সফর বাতিল করতে হয়েছে। তাই বিজেপির যোগদান পর্ব প্রস্তুতি একেবারে বিফলে গেছে।

অবশ্য গেরুয়া শিবির নির্বাচনের প্রাক্কালে তৃণমূলকে কোণঠাসা করতে একটা সুযোগ ছাড়তে চায় না। তাই বিজেপিতে যোগদান পর্ব কর্মসূচির আপোষ না করে সাতসকালে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ফোন করে জানান যে রাজীব বন্দ্যোপাধ্যায় এর জন্য বিশেষ চার্টার্ড বিমান পাঠানো হচ্ছে দিল্লি থেকে। সেই বিমানে চড়ে আজই দিল্লিতে গিয়ে শাহের সাথে বৈঠক করবেন রাজীব। এছাড়া এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথেও বৈঠক করতে পারেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী। এবার হয়তো দিল্লির বিশেষ বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায় সাথে দিল্লিতে যেতে পারেন প্রবীর ঘোষ, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী প্রমুখরা। যদিওবা গেরুয়া শিবিরের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবির কোনভাবেই রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত বিচক্ষণ একজন রাজনীতিবিদকে তাদের দলে নেওয়ার সুযোগ থাকতে পারেন না। কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় ছিল তৃণমূল সরকারের সবচেয়ে বেশি ব্যবধানে জেতা এক মন্ত্রী। গতবারের ভোটে তার জয়ের ব্যবধান ছিল ১ লাখ ৭৭ হাজার ৬৬৬। তাই রাজীবকে দল নিয়ে গেরুয়া শিবির হাওড়ার ভোট নিজেদের ঝুলিতে ঢোকানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, দিল্লিতে হঠাৎ ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ হাওয়াই দিল্লির নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তাই নিরাপত্তা জনিত সমস্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026