নয়াদিল্লি: গতকাল, শুক্রবার (Friday) রাতে শহরে পা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কিন্তু তার আগে বিকেল পাঁচটা নাগাদ রাজধানীর বুকে ইসরায়েল দূতাবাসের (Israel Embassy) সামনে ভয়াবহ বিস্ফোরণ (Blast) ঘটে যায়। যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গসফর বাতিল হয়। তবে অমিত শাহের বঙ্গসফর বাতিল হলেও ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের জন্য রাজ্যে ফের আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
বিজেপি সূত্রে খবর, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেখানে অংশগ্রহণ করতে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কলকাতা বিমানবন্দরের পা দেওয়ার পর শুভেন্দুর গড় হলদিয়ায় সরাসরি চলে যেতে পারেন প্রধানমন্ত্রী। তারপর সেখানে সরকারি কর্মসূচিতে যোগদান করে সেদিনই আবার দিল্লিতে ফিরে যাবেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে পা রেখেছিলেন মোদি। সেবারও শুধু সরকারি কর্মসূচিতেই দেখা গিয়েছিল তাঁকে। নেতাজি ভবন, ন্যাশনাল লাইব্রেরি ঘুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন মোদি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…