কলকাতা: প্রয়াত হলেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব (Indrajit Deb)। বয়স হয়েছিল ৭৩ বছর। আজ, শনিবার (Saturday) ভোররাতে গোলপার্কে (Goal Park) নিজের বাড়িতেই মারা যান প্রখ্যাত এই অভিনেতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সিওপিডির পেশেন্ট ছিলেন তিনি। কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি। বছর খানেক আগে স্ত্রীকে হারান অভিনেতা ইন্দ্রজিৎ দেব। তাঁর স্ত্রীর ক্যানসার হয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর ভাইদের সঙ্গে একই বাড়িতে থাকতেন অভিনেতা।
তিনি নিঃসন্তান ছিলেন। তেরো পার্বণ ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন ইন্দ্রজিৎ। আড্ডাটাইমস প্রযোজিত ‘অ্যাডভেঞ্চারস অব গোগোল’-এও অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণী’তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে টলিউডে নেমেছে শোকের ছায়া।
সুদিপ্তা চক্রবর্তী আক্ষেপ করে বলেন, ‘জোছন জ্যেঠু (দস্তিদার), চন্দ্রা জেঠিমা(দস্তিদার), দেবাংশু দা (সেনগুপ্ত), বাবা (বিপ্লব কেতন চক্রবর্তী), শেখরদা (অধিকারী), বুড়োদা (ইন্দ্রনীল হালদার), গুলাই কাকু (ইন্দ্রজিৎ দেব) …… সবাই চলে গেল। ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে ক্রমশঃ!’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…