রাজ্য

“মঞ্চ যেমন আছে থাক, ওই মঞ্চেই সভা হবে”, শান্তনু ঠাকুরকে ফোন করে জানালেন অমিত শাহ

আজ অর্থাৎ ৩০ জানুয়ারি বাংলা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তিনি আজ শান্তনু ঠাকুর গড়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সামনের মাঠে বক্তৃতা দিতেন। আজকের অমিত শাহের বক্তৃতার জন্য মতুয়ারা একপ্রকার মুখিয়ে ছিল। কিন্তু জাতীয় নিরাপত্তাজনিত সমস্যার কারণে আজ অমিত শাহের বাংলা সফর বাতিল হয়ে গিয়েছে। কিন্তু তিনি শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) ফোন করে আশ্বাস দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বাংলা সফরে আসার চেষ্টা করছেন। আজকে বিজেপি সহ-সভাপতি মুকুল রায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “অমিতজি বলেছেন মঞ্চ যেমন আছে, তেমনই থাকবে। ওই মঞ্চে সভা হবে।”

আজ বাংলার সফর বাতিল হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও ঠাকুরনগরের গেরুয়া যোদ্ধা ঠাকুরকে ফোন করেন। তিনি ফোনে যা বলেছেন তা সাংবাদিক বৈঠকে জানান মুকুল রায়। তিনি বলেছেন, “ঠাকুরবাড়ির মাঠে অমিতজির আসার কথা ছিল আজকে। কিন্তু জাতীয় নিরাপত্তার কারণে তিনি আজ আসতে পারেননি। কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি যে কোনদিন ঠাকুরনগরের সভা করবেন। আপনারা তৈরি থাকুন। যে মঞ্চ ছিল সেখানেই থাকবে। সভা করার ২৪ ঘন্টা আগে ঠিক জানিয়ে দেওয়া হবে।”

অন্যদিকে, ঠাকুরনগরের বিজেপি নেতা শান্তনু ঠাকুর জানিয়েছেন, ‘দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই এই পরিস্থিতিতে অমিত শাহ আসতে পারছেন না। কিন্তু তিনি সময় পেলেই চলে আসবেন।’ সেই সাথে শান্তনু ঠাকুর আরও জানিয়েছেন, “একুশে নির্বাচনের আগে মতুয়া নাগরিকত্বের জন্য CAA প্রয়োজন। আজকে জনসভা থেকে নাগরিকত্ব বিল লাগু হওয়ার ঘোষণা করতেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথা শোনার জন্য দূরদূরান্ত থেকে মতুয়ারা ঠাকুরনগরে এসেছিল। মঞ্চ বাধা হয়ে গিয়েছিল এবং চেয়ার পাতা হয়ে গিয়েছিল।”

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026