রাজ্য

এবারে বিজেপির জয়ে প্রধান ভূমিকা নেবে মহিলা ভোট, দাবি শাহের

একটি মিডিয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছিলেন এবারের নির্বাচনে মহিলারা হবেন গেম চেঞ্জার। এবং মহিলাদের ট্রাম কার্ড এর উপর নির্ভর করে কন্যাশ্রী এবং রুপশ্রীর মত প্রকল্পের জোরে খেলা ঘুরিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি, বাহিরের মহিলাদের নামেই দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। তার সাথে যদি তারা ভোটে যেতে তাহলে মহিলাদের মাসে ৫০০ থেকে ১০০০ টাকা হাতখরচ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা আত্মবিশ্বাসী, মহিলাদের ভোট তার দিকে যাবে।

কিন্তু মুখ্যমন্ত্রীর এই দাবি সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি যদি জয়লাভ করে তার অন্যতম কৃতিত্ব থাকবে মহিলাদের। বুট বাক্সে বিজেপি এই সুফল পাবে বলেই আত্মবিশ্বাসী অমিত শাহ। অমিত বলেছেন, “আমার মনে হয় এবারের বিজেপি’র জয়ের অন্যতম প্রধান ভূমিকা হবে বাংলার মহিলারা। যখনই কোন হিংসাত্মক ঘটনা ঘটে সবথেকে বেশি যন্ত্রণা সহ্য করতে হয় মহিলাদের। যখন দারিদ্র বাড়ে, যখন অরাজকতা দেখা দেয় তখন সব থেকে বেশি ক্ষতি হয় মহিলাদের। গোটা বাংলা ৩৩ শতাংশ এলাকায় ক্ষতিকারক ফ্লোরাইডযুক্ত জল পৌঁছায়।

কিন্তু বাংলায় গঙ্গা যমুনার পুরো জল এখান থেকেই যায়। ভূগর্ভের মাত্র সাত ফুট নিচে জল রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখনো পশ্চিমবাংলায় পরিস্রুত পানীয় জল দেবার ব্যবস্থা নেই। এছাড়াও কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করে অমিত শাহ বলেছেন, “শৌচালয় মোদীজি তৈরি করে দিয়েছেন। বাড়ির ছাদ ব্যবস্থার মোদীজি তৈরি করেছেন। এবারে পরিস্রুত পানীয় জল মোদীজি দেবেন। রান্নার গ্যাসের সিলিন্ডারটা মোদীজি দিচ্ছেন। ঝুপড়ি ঘরে ধোঁয়া নেই তার কারণ শুধুমাত্র মোদীজি। মোদীজি ভবিষ্যতে তাদের স্বাস্থের খেয়াল রাখবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “মহিলা মুখ্যমন্ত্রী যদি সত্যি মহিলাদের চিন্তা করতেন, তাহলে হয়ত আজকে এই দিনটা দেখতে হতো না।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026