বিনোদন

রমজান মাসে প্রথম রোজা রেখেছেন ব্রাহ্মণ-সন্তান ভাস্বর চট্টোপাধ্যায়

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (bhswar chatterjee) বরাবর শান্তিকামী। তবে দুইবার বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। প্রথম স্ত্রী ভাস্বর ও তাঁর পরিবারের নামে থানায় অভিযোগ করেছিলেন। হাজতবাস করতে হয়েছিল ভাস্বরকে। পরে সেই মামলা থেকে মুক্তি পেলেও বহুদিন ভাস্বর একাই ছিলেন। কয়েক বছর আগে মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর পৌত্রী নবমিতা (Nabamita chatterjee)-কে বিয়ে করেছিলেন ভাস্বর। কিন্তু সেই বিয়েও টেকেনি। তবে নবমিতার ভাই গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee)-এর বিয়েতে ভাস্বরকে দেখা গেছে।

আপাতত ভাস্বর ভীষণভাবে সিঙ্গল। ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে কাজ করার সূত্রে লোকনাথ বাবা তাঁর অনুপ্রেরণা হয়ে উঠেছেন। বিয়ের প্রসঙ্গে ভাস্বর বলেছেন, হয়তো তাঁর ভাগ্যে বৈবাহিক সম্পর্ক নেই। তাই আপাতত ভাস্বর নিজের জীবনকে অন্য খাতে প্রবাহিত করতে চান। সম্প্রতি শোনা যাচ্ছিল, ভাস্বর নাকি কাশ্মীরে জমি কিনে বাড়ি কেনার কথা ভাবছেন। ভাস্বর এই বিষয়ে কথা বলতে না চাইলেও জানিয়েছেন, তিনি কাশ্মীরী ভাষা শিখছেন। কাশ্মীরী ভাষাতেই এই বছর তিনি সবাইকে জানিয়েছেন রমজানের শুভেচ্ছা। এমনকি কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন ভাস্বর। তাঁর গান শুনে অভিভূত হয়ে কাশ্মীরী শিল্পী ইশকফ কাওয়া (Ishkaf kawa) ইন্সটাগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করে কাশ্মীরে আসার আমন্ত্রণ জানিয়েছেন, বললেন ভাস্বর। অপরদিকে ভাস্বর চান ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব মিটে যাক। তাই সুসম্পর্কের আর্জি জানিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran khan)-কে টুইট করেছিলেন তিনি।

তবে সবাইকে অবাক করে দিয়ে ভাস্বর রমজান মাসে রোজা রেখেছেন। তাঁর রোজা রাখায় আপত্তি জানাননি তাঁর পরিবার। ভাস্বর বলেছেন, তিনি চান হিন্দু-মুসলিম এক হোক। এছাড়াও ইন্ডাস্ট্রিতে বহু মুসলমান মেকআপ আর্টিস্ট রয়েছেন। তাঁদের সম্মান জানাতে ভাস্বর এই বছর রোজা রেখেছেন। আপাতত বোঝা যাচ্ছে না, ভাস্বর কি করতে চাইছেন। তবে কাশ্মীরে পাকাপাকি শিফট যে তিনি হবেনই, তা তাঁর কর্মকান্ড দেখে বোঝা যাচ্ছে। ভবিষ্যতে হয়তো ভাস্বরকে আমরা কাশ্মীরী চ্যানেলে অভিনয় করতে দেখতে পাবো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026