রাজ্য

প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীকে অশালীন গালিগালাজ ফিরহাদের, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পাঁচ দফা নির্বাচন এবং বাকি রয়েছে আরও তিন দফা নির্বাচন। শেষ কয়েকটি আসনের জন্য তিন দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিলে। তবে এই নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচার করছে। বিধানসভা নির্বাচন যুদ্ধে কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। আগামী ষষ্ঠ দফার নির্বাচনে একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন যার মধ্যে অন্যতম হলো তৃণমূলের প্রথম সারির নেতা ববি হাকিম।

ফিরহাদ হাকিম কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে একুশে বিধানসভা নির্বাচনে লড়ছেন। সম্প্রতি গতকাল তিনি প্রচারে বেরিয়ে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে কুরুচিকর অশালীন মন্তব্য করেন। তার এই ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। একজন প্রার্থীর প্রচারে বেরিয়ে এমন ব্যবহার নিন্দার ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। ভিডিওটি ঘিরে গতকাল রাত থেকেই তোলপাড় গোটা বঙ্গ রাজনীতি। আর ফিরহাদ হাকিমের বিজেপি কর্মীর দিকে কুরুচিকর মন্তব্য পুরোপুরি ভিডিওতে স্পষ্ট শোনা গিয়েছে। যদিওবা ভিডিওর সত্যতা যাচাই করেনি ভারত বার্তা টিম।

গতকালের ভাইরাল ভিডিও সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “তৃণমূল হারবে বুঝতে পেরে ভয়ের রাজনীতি করে চলেছে। ওরা বুঝতে পেরেছে মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ অব্দি সব জায়গাতেই পরিবর্তনের হাওয়া লেগেছে। তাই ওদের নেতারা প্রচারে নামতে ভয় পাচ্ছে।” এছাড়াও তিনি আরো বলেছেন, “টিএমসির এখন গরু হারিয়ে গিয়েছে। যেমন চাষিরা গরু হারালে টাল মাল খায় তেমনটি মুখ্যমন্ত্রী আর তার নেতা-মন্ত্রীরা খাচ্ছে। ওদের হাতের বাইরে সবকিছু চলে যাওয়ায় হতাশাজনক কথাবার্তা বলছে। শুধু সংখ্যালঘুদের গরম করার জন্যে বলছেন বিজেপিকে মারো, বিজেপিকে কাটো। কিন্তু উনাদের সাথে আর কেউ নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026