রাজ্য

“করোনা পরিস্থিতিতে আর হবে না বড় জনসভা”, তৃণমূল বামেদের পর সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৫৯ হাজার জনের। করোনার এমন পরিসংখ্যান গতবছরেও ছিল না। গোটা দেশের পাশাপাশি সংক্রমণে জর্জরিত বাংলা। তারমধ্যে আবার বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি আরো তিন দফা নির্বাচন। তবে নির্বাচনের জন্য রাজ্যে প্রান্তে প্রান্তে যে জনসভা চলছে তা করোনা সংক্রমনের হার আরও বৃদ্ধি করছে।

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই তৃণমূল কংগ্রেস এবং বামেরা ঘোষণা করেছিল যে তারা ভোটবঙ্গে আর কোনো বড় জনসভা করবেন। এরপর গতকাল প্রধানমন্ত্রী তার সভা বাতিল করবে না বলে জানিয়েছিল। তার দুদিনের সভা একদিনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা চলছিল রাজনৈতিক মহলে। তারপর আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় জনসভা বা মিছিল আর করবে না গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীর ছোট ছোট সভা করবেন। সেই সমস্ত সভাগুলিতে সর্বোচ্চ ৫০০ জন উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। এছাড়াও তারা জানিয়েছে যে করোনা মোকাবিলার জন্য তারা ৬ কোটি মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করবে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন আগেই জানিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কলকাতা শহরে ভোট প্রচার করার জন্য কোন বড় সভা করবেন না। মাত্র ২৬ এপ্রিল একটি সিম্বলিক মিটিং হবে। এছাড়া কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার সমস্ত বঙ্গ সফর বাতিল করেছেন তিনি। বামেরাও আগেই জানিয়ে দিয়েছিল যে করোনা পরিস্থিতিতে তারা আর জমায়েত করবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026