রাজ্য

শাহের নির্দেশ! ২১ এর ভোটের আগে ২৩ দফা কর্মসূচী পালন করবে বিজেপি

সংগঠনে কোনও ফাঁকিবাজি না। ছোট ফাঁক ফোকর ও বরদাস্ত নয়। আর সেই জন্যই নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ জন নেতার ওপরে। এরা সবাই স্বরাষ্ট্রমন্ত্রী র খুব কাছের। কর্মসূচির কাজ তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।

বাংলা জয়ে বিজেপির ফর্মুলা ২৩। শাহের নির্দেশে সেই ২৩ দফা কর্মসূচি পালনের দিকেই এগোচ্ছে বিজেপি। এই বিষয়ে বুথস্তরের কর্মীদের ও নির্দেশ দেওয়া হয়েছে জনসংযোগের। মেরা বুথ সবচেয়ে মজবুত, নামক এক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিবির। অন্যদিক দেওয়া হয়েছে বেশি করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দেশ। জেলা থেকে বুথস্তর পর্যন্ত অনেকটাই মজবুত হয়েছে সংগঠন। তবে সেখানেই থামতে চাননা তারা। আরও মজবুত করতে চান সংগঠন। তাদের মতে সংগঠন পিরামিডের মতো হলেই সম্ভব লড়াই। তাই তা মজবুত করার লক্ষ্যেই আছে গেরুয়া শিবির।

সম্প্রতি বঙ্গ ভ্রমণে এসেছিলেন শাহ। সেখানে এসে তিনি দিয়ে গিয়েছিলেন ২০০ আসনের টার্গেট। দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বেন তারপর তারা। শাহ এর বক্তব্য,”আমাদের এই দাবীতে অনেকে হাসতে পারে। কিন্তু তাদের মনে রাখা উচিৎ লোকসভা নির্বাচনের সময় বিজেপি যখন দাবি করেছিল যে তারা জিতবে ২২ টি আসন, তখন অনেকেই হেসেছিলেন। কিন্তু শেষে ১৮টি জিতল দল। একাধিক আসনে হেরেছিল ৫-১০ হাজার ভোটে। তখন মানুষ বুঝছিল যে কোন ধরণের পরিকল্পনা করেছিল বিজেপি।”

অন্যদিকে বিহারে ফল প্রকাশের দিন কৈলাশ বিজয়বর্গীয়কে জিজ্ঞেস করা হয়েছিল বাংলা সম্পর্কে। সেই সময় তিনি বলেন যে, বিহারের থেকে অনেক ভালো ফল হবে বাংলায়। বড় ব্যবধানে জয়ী হবেন তারা। তিনি বলেছিলেন,”বিজেপি নেতারা যখন মানুষের কাছে যাচ্ছেন মানুষের বিরক্তির কথা তারা বুঝতে পারছেন। অন্যদিকে মানুষও নেতাদের ভালোবাসা দিচ্ছেন এবং স্নেহ দিয়ে কাছে টেনে নিচ্ছেন তাদের।”

অন্যদিকে কৈলাশ বিজয়বর্গীয় আগেই বলেছেন, সারা দেশে এখনও জাদু বজায় রয়েছে মোদীর। ফলে বিহারেই নয়, বাংলায় ও ২১ এর ভোট হবে বিজেপির নামে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026