রাজ্য

সৌমিত্রবাবুর মরদেহ নিয়ে ‘ নাটক ‘ করেছে রাজ্য সরকার, বিস্ফোরক মন্তব্য অধীরের

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ যাত্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতারা একসাথে মিশে সামিল হয়েছিলেন। কিন্তু তারপরেই এই শোভাযাত্রা ঘিরে শুরু হলো রাজনীতি। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র বাবু র মরদেহ নিয়ে নাটক করেছেন। জীবিত থাকার সময় সৌমিত্র বাবুকে কোনরকম সম্মান দেওয়া হয়নি, কিন্তু তার মৃত্যুর পরে বাংলায় একটা নাটক হয়ে গেল। জীবিত অবস্থায় সৌমিত্র বাবু কে বিভিন্ন পদ থেকে অপসারণ করা হয়েছিল। সেই নিয়েও কটাক্ষ করতে শোনা গেল অধীর চৌধুরীকে।

গত বুধবার সকাল বেলাপ্রয়াত শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানে গিয়ে তিনি সৌমিত্র বাবু কে শ্রদ্ধা জানিয়ে তার কন্যা পৌলোমী বসুর সঙ্গে কথাবার্তা বলেন। তারপর বেরিয়ে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন সৌমিত্র বাবু মরদেহ নিয়ে রাজনীতি করা হয়েছে। এই সরকার তাকে আগে বিভিন্ন পদ থেকে অপসারণ করেছিল। তারপরে তাকেই এত সম্মান জানানো হচ্ছে।

অধীর আরও বলেন,” যেখানে তাকে অধিকার দেওয়া হয়েছিল, যে সমস্ত পথে থাকে বসানো হয়েছিল সেখান থেকে তাকে এটা করে অপসারিত করা হয়। ২০২০ সাল পর্যন্ত অনেক ছোটখাটো মাঝারি শিল্পীদের সম্মান দেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে কোন রকম সম্মান জানানো হয়নি। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে মমতা সরকার সৌমিত্র বাবু কে সমস্ত জায়গা থেকে বঞ্চিত করে দিয়েছিল।”

প্রসঙ্গত, ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই সারা জীবনের অবদানের জন্য সৌমিত্র বাবুর হাতে মমতা সরকার তুলে দিয়েছিল চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও, ২০১৭ সালে সৌমিত্র বাবুকে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের কাছে অধীর চৌধুরী আর্জি রেখেছেন, যেন সৌমিত্র বাবুর জীবন্ত স্মৃতি ধরে রাখতে একটি অডিটোরিয়াম তৈরি করা হয়। এছাড়াও, তিনি জানিয়েছেন কেন্দ্রকে তিনি আর্জি রাখবেন যেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্য একটি চেয়ার সংরক্ষিত রাখা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026