নিউজ

দিল্লির পরিস্থিতি ভয়াবহ, জরুরি বৈঠকে কেজরিওয়াল ও অমিত শাহ

দিল্লির এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঠিক সকাল ১০.৩০ তা নাগাদ তার নিজের বাড়ীতে বৈঠক করার কথা কেজরিওয়ালের। তিনি টুইটে জানিয়েছেন যে তিনি এই পরিস্থিতি নিয়ে চিন্তিত। প্রত্যেককে একসাথে এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি। সাথে এই হিংসা বন্ধ করতে বলেছেন। আজ দিল্লির বিভিন্ন দলের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন একথাও তিনি টুইটে জানিয়েছেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুপুর ১২ টা নাগাদ একটি বৈঠক ডেকেছেন। সেখানে উপস্থিত থাকবেন অনিল বাজিলাল, অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা। দিল্লি পুলিশ উত্তর-পূর্ব দিল্লির এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে ক্রমাগত বিভিন্ন হিংসার খবর সংক্রান্ত ফোন এসেছে। দিল্লির সব স্কুল, অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : রনক্ষেত্র রাজধানী, দিল্লির সংঘর্ষে মৃত্যু ৫ জনের জখম ১৬০ জন

এছাড়া ৫ টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। যেগুলি হল – জাফরাবাদ, মউজপুর-বাবরপুর, গোকুলপুরী ,জহরী ও শিভ বিহার মেট্রো স্টেশন । বিক্ষোভকারীরা সোমবার মেট্রো স্টেশনের সামনে আনেক গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। দিল্লির এই পরিস্থিতি নিয়ে এখন সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুততার সাথে এই পরিস্থিতি মোকাবিলা না করতে পারলে তা আরও ভয়াবহ আকার নেবে বলে সাধারণ মানুষের ধারণা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026