খেলা

আমরাই বিশ্বের সেরা দল, হারের পর দৃপ্ত কণ্ঠে বললেন বিরাট কোহলি

ওয়েলিংটনে প্রথম টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম পয়েন্ট হারালো ভারত। কিন্তু হারের পর চারিদিকের সমালোচনা দূরে সরিয়ে রেখে বিরাট কোহলির দাবি, ভারত বিশ্বের কোনো টিমকে ভয় পায়না। ক্রাইস্টচার্চেই তারা স্বমহিমায় ফিরবে বলেও দাবি করেন কোহলি। এদিন হারার পর সাংবাদিকদের কোহলি বলেন, ‘বাইরের সমালোচনায় আমরা কান দিই না। একটা হারেই লোকজন এমন করছে। এটা বুঝতে হবে সবদিন সমান যায়না। আমরাই বিশ্বের সেরা দল, আমরা যেকোনো জায়গায়ই জেতার ক্ষমতা রাখি। ক্রাইস্টচার্চে আমরা জেতার জন্যই মাঠে নামবো।’

এদিন হারের কারণ নিয়ে বলতে গিয়ে বিরাট বলেন, ‘প্রথম ইনিংসে ব্যর্থতাই আমাদের হারের কারণ। প্রথম ইনিংসে ১৬৫ রান ইশান্ত, বুমরাহদের কাছে লড়াই দেওয়ার জন্যে যথেষ্ট ছিলনা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েই ম্যাচটা হেরে গেলাম।’ প্রথম টেস্টে হারের পর কোনো অবস্থাতেই নিজেদের রণকৌশলে যে পরিবর্তন করবেন না তারা তা এদিনের সাংবাদিক সম্মেলনে পরিষ্কার ভাবে জানিয়ে দেন কোহলি।

আরও পড়ুন : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারল ভারত, দেখুন ভারতের র‍্যাঙ্কিং কত নম্বরে

প্রথম টেস্টে দুর্বল টেকনিকের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় তোলা হয়েছে পৃথ্বী শ কে। তার জায়গায় নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দুরন্ত খেলা শুভমান গিলকে সুযোগ দেওয়ার দাবি উঠছে। এই প্রসঙ্গে কোহলি বলেন, পৃথ্বী নিউজিল্যান্ডে প্রথমবার খেলছে। ওকে আরও সময় দিতো হবে। তবে শুভমানের ব্যাপারটাও ভেবে দেখছি আমরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026