গতকালই উদ্বোধন হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নতুন করে সাজানো মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। কিন্তু এই উদ্বোধন ঘিরেও এবার শুরু হয়েছে বিতর্ক। কিন্তু জমকালো সেই উদ্বোধনে ঠাঁই হলোনা মোতেরা স্টেডিয়ামের প্রধান স্থপতি মৃগেশ জয়কৃষ্ণের। কয়েক লক্ষ মানুষ এসেছিলেন উদ্বোধন দেখতে, আমন্ত্রিত ছিলেন কয়েক হাজার অতিথি। কিন্তু তার মধ্যেও ঠাঁই হয়নি মৃগেশ জয়কৃষ্ণের।
১৯৮৩ সালে এই মৃগেশ জয়কৃষ্ণের হাত ধরেই তৈরি হয় তৎকালীন মোতেরা স্টেডিয়াম, যা আজ সংস্কার হয়েছে। হাজার বিরোধিতা সত্ত্বেও মাত্র ৮ মাসে এই স্টেডিয়াম তৈরি হয় মৃগেশ জয়কৃষ্ণের তত্ত্বাবধানে। সেই মোতেরাই আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আর সেখানেই ডাক পেলেন না মৃগেশই।
আরও পড়ুন : রনক্ষেত্র রাজধানী, দিল্লির সংঘর্ষে মৃত্যু ৫ জনের জখম ১৬০ জন
যদিও ডাক না পাওয়ার জন্য তিনি মোটেই দুঃখিত নন। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মৃগেশ বলেছেন, ‘আমন্ত্রণ না পাওয়ার জন্য আমি মোটেই দুঃখিত নই। সেই মোতেরা স্টেডিয়ামকে আজ এতবড় হতে দেখে আমি খুবই খুশি। এতেই আমার সব দুঃখ হারিয়ে গেছে। আমন্ত্রণ পাওয়া না পাওয়াটা একেবারেই গুরুত্বহীন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…