স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রবিবার কলকাতায় একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনগণ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে পাঁচ বছর সময় দেন তবে তিনি পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলায়’ রূপান্তরিত করবেন। তিনি আরও বলেন যে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতের সকল শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে।
এই বিষয়ে তিনি একটি সংবাদ সংস্থাকে বলেন, “মোদী সরকারকে পাঁচ বছর দিন আমরা এই রাজ্যটিকে ‘সোনার বাংলা’য় পরিণত করব।আপনারা ‘আর নয় অন্যায়’ কর্মসূচীতে যোগদান করুন এবং এই রাজ্যটিকে একটি নৃশংসতা মুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করুন।” তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের ব্যাপারে পুনরায় বলেন যে, এর ফলে কোনো ব্যক্তি নাগরিকত্ব হারাবেন না।বিরোধীরা সংখ্যালঘুদের সন্ত্রস্ত করছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন “আমি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে আশ্বস্ত করছি যে, নাগরিকত্ব সংশোধনী আইন কেবল নাগরিকত্ব প্রদান করে, তা কেড়ে নেয় না। এটি আপনার নাগরিকত্বকে প্রভাবিত করবে না।”
আরও পড়ুন : যতই বিরোধিতা হোক, CAA লাগু হবেই, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের
এছাড়াও বলেন যে, ভারত এখন সক্রিয় প্রতিরক্ষা নীতি তৈরি করেছে। রাজারহাটে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ভবনের উদ্বোধনকালে তাকে, “মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর বৈদেশিক নীতি থেকে আলাদা একটি সক্রিয় প্রতিরক্ষা নীতি তৈরি করা হয়েছে” বলতে শোনা যায়। এছাড়াও জনসভায় আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে এই রাজ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে বলেন “আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সাথে বাংলায় পরবর্তী সরকার গঠন করব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…