কৌশিক পোল্ল্যে: ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রতিদিন কতরকমের ভিডিয়োই না আপলোড করা হয়, তবে প্রতিভার জোরে মানুষের মনে স্থান পেয়ে যায় কিছু বিশেষ ভিডিও আর সেইগুলিই জায়গা পায় ভাইরালের তালিকায় অগুনতি শেয়ারের নিরিখে।
গান গেয়ে ভাইরাল হওয়া নতুন কিছু নয়। এর আগে বহু ব্যক্তিত্ব ফেসবুকে গান গেয়ে ভাইরাল হয়েছেন। রাতারাতি স্টার হয়ে যাওয়া রানাঘাটের রানু মন্ডলের খবরটিতেও এখনও আস্তরন পড়েনি সকলের মনে। সেরকমই আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। তবে এইবার গানের সুরে সকলকে মুগ্ধ করলেন এক ছোট্ট বালিকা। বাংলা লোকগীতির মূর্ছনায় ভাসিয়ে নিয়ে গেলেন সকলকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি খুদে মেয়ে গান গাইছেন হারমোনিয়াম বাজিয়ে এবং তবলায় তার যোগ্যসঙ্গত করছেন তারই অভিভাবকসম জনৈক ব্যক্তি। রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কিত জনপ্রিয় গান ‘সর্বতোমঙ্গলো রাধে বিনোদিনী রাই’ গানটি অনায়াসে রপ্ত করেছেন এই ছোট্ট বালিকা। স্বরলিপি মেনে দিব্যি গেয়ে চলেছেন সুন্দর গানটি, আর কী অপূর্ব গলার স্বর, এই ভিডিয়োই নতুন করে স্থান পেল নেটিজেনদের মনে।
ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও পেজে সর্বত্রই ঘুরছে এই ভিডিও। কমেন্টবক্সে নিজের মতামত দিয়ে আশীর্বাদ ও ভালোবাসা জ্ঞাপন করেছেন সকলেই। এগিয়ে চলার সাহস জুগিয়েছেন বহু মানুষ, সেই সঙ্গে এরকম আরও অনেক গান শোনার আবদারও করেছেন অনেকে। আপনিও চাইলে শুনে নিতেই পারেন সেই মন ভালো করা গানটির ভিডিও। দেখে নিন একঝলক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…