নিউজ

দিল্লির দাঙ্গা নিয়ে লোকসভায় মুখ খুললেন অমিত শাহ

দিল্লীর হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের এবং আহতের সংখ্যা প্রায় ৩০০ জন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই ঘটনায় অন্য রং দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদে দাঁড়িয়ে এমনটাই বলেন তিনি।তার মতে অশান্তি রুখতে সবরকম ব্যবস্থা করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে খুশি হননি বিরোধী কংগ্রেস সাংসদরা। তার বক্তব্যের মাঝেই ওয়াকআউট করেন তাঁরা।

সংসদে বিরোধী সংসদরা সরব হয়ে বলেন যে, প্রশাসন সঠিক সময়ে পদক্ষেপ নিলে এত প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হতো না। তবে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হিংসার ঘটনা সামনে আসতেই তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, হিংসার ঘটনা পরিকল্পিত বলেও দাবি করেন তিনি।তিনি বলেন উত্তরপ্রদেশ থেকে বহিরাগতরা এসে দিল্লীতে এমন ঘটনা ঘটিয়েছে। এরপর মোট ১১০০ জনকে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন : দিল্লির হিংসার সময় আপনি কি করছিলেন? অমিত শাহকে তীব্র আক্রমণ অধীরের

এর আগে লোকসভার আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, “দিল্লীর ঘটনায় মানবাধিকার পরাজিত হয়েছে। কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে জবাবদিহি করতে হবে। তিন দিন ধরে হিংসা কীভাবে চলে? দিল্লীর বিভিন্ন এলাকা যখন জ্বলছিল, অমিত শাহ তখন কী করছিলেন?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026