নিউজ

হিন্দু-মুসলিম ভাগ করবেন না, দিল্লির দাঙ্গায় ৫২ জন ভারতীয় নিহত হয়েছে : অমিত শাহ

আজ সংসদে দাড়িয়ে একের পর এক আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি হিংসার প্রসঙ্গে তিনি বলেন কেউ রেহাই পাবে না। ষড়যন্ত্রের ফল ৩৬ ঘণ্টা ধরে দিল্লিতে যে রণক্ষেত্র তৈরী হয়েছিল তাতে স্তব্ধ হয়েছিল দিল্লির জীবনযাত্রা ৷ ৫২ জনের মৃত্যু হয় হিংসায়। তবে পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট অমিত শাহ বলেন দোষীদের চিহ্নিত করার পর পুলিশ ২৬৪৭ জনকে অ্যারেস্ট করেছে।

মাত্র ছত্রিশঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত করতে পুলিশ যে উদ্যোগ নেন তা সত্যি প্রশংসনীয় বলে জানান তিনি। দিল্লি হিংসায় বিরোধীরা যে উস্কানি দিয়েছিল সেই ব্যাপারে তিনি বলেন খুঁজে বের করা হবে সেই সব ষড়যন্ত্রকারীদের যারা সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে হিংসা ছড়য়েছে। দিল্লি হিংসায় ৭০০ FIR হয়েছে। ১১০০ দুষ্কৃতী সনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন : দিল্লির হিংসার সময় আপনি কি করছিলেন? অমিত শাহকে তীব্র আক্রমণ অধীরের

তিনি আরও বলেন, হিংসার তদন্ত হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, এবং দুষ্কৃতীদের খুঁজতে ব্যবহৃত হবে ফেশ আইডেন্টিফিকেশন৷ অমিত শাহের বক্তব্য সম্পূর্ণ হওয়ার আগেই সেখান থেকে চলে যায় কংগ্রেস। দিল্লি হিংসা নিয়ন্ত্রণে পুলিশের সফলতার দিক উল্লেখ করে তিনি বলেন মাত্র বারোটি থানায় হিংসা হলেও কোনও অশান্তির সৃষ্টি হয়নি। ছত্রিশঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পুলিশ বাহিনী।

আইএসের সঙ্গে যুক্ত ধৃত ২ ব্যক্তিকে জেরা করছে দিল্লি পুলিশ৷ দিল্লি সংঘর্ষের সময় নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান ট্রাম্পের কর্মসূচি নির্ধারিত থাকায় তিনি সেখানে উপস্থিত থাকলেও যাননি তাজমহলে, বরং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে হিংসা পরিস্থিতি তে শান্তি ফেরাতে সচেষ্ট হন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026