নিউজ

রাজ্যে এই কয়েকটি জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট

মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষা শুরুর ঠিক এক ঘণ্টা আগে থেকেই ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হবে৷ শুধু তাই নয় ২৫০টি স্পর্শকাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হবে৷

এবারের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের ৪২টি ব্লকে প্রথম ২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মালদহ,মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার কিছু কিছু ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হলেও প্রথম দিনে বাংলার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়৷ তাই এবার উচ্চমাধ্যমিকে এই সমস্যা রুখতে বেশ সর্তক হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তর।

আরও পড়ুন : ভোটের আগে রাজ্যে প্রচুর সরকারি চাকরির সুযোগ

গত বছরেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি ‘স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে’ ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল৷ মালদহ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ছয় জেলায় কয়েকটি অঞ্চলে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল৷

এই বিষয়ে সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, শুধু পরীক্ষার্থীই নয় এর সাথে শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল ব্যবহার নিষিদ্ধ। যদি কেউ ভুল করে বাড়ি থেকে মোবাইল নিয়ে চলে আসে তবে তা প্রধান শিক্ষকদের কাছে জমা রাখতে হবে। পরীক্ষার্থীদের মোবাইল ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে। এবারের উচ্চমাধ্যমিকে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে শুধুমাত্র মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য থাকবেন আলাদা একজন শিক্ষক থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026