নিউজ

বিহারের মানুষ জাতপাত ও তোষণের রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে, মন্তব্য অমিত শাহের

নয়াদিল্লি: এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। ফলে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। আর ভোটের ফলাফল সম্পন্ন হওয়ার পর এনডিএ-র জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শেষ পর্যায়ের ভোট গণনা যখন চলছে, ঠিক তখন থেকেই একের পর এক টুইট করে বিহারবাসীর উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতির উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন অমিত শাহ। তিনি টুইট করে লেখেন, ‘বিহারের সব শ্রেণীর মানুষ জাতপাত ও তোষণের রাজনীতির বিরুদ্ধে এনডিএ-র উন্নয়নের পতাকা তুলে ধরেছেন। এই জয় প্রতিটি বিহারবাসীর আকাঙ্ক্ষা ও স্বাধীন চিন্তার জয়। এই ফল নরেন্দ্র মোদি ও নীতীশ কুমারের উন্নয়নের রাজনীতির ফল। বিহারের উন্নয়ন ও সুশাসনকে মর্যাদা দেওয়ার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ। বিশেষ করে মহিলা এবং যুব সমাজের কাছে আমরা কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, ২০১৫ সালে বিজেপি ১৫৭ আসনে লড়াই করে পেয়েছিল ৫৩টি। এবার ১২৫টি আসনে এনডিএ জেতার ফলে ৭৫টি আসন জিতেছে বিজেপি। সেখানে জেডিইউ ৪৩টি আসন জিতেছে। তবে জয়ের কারণে বিজেপি যখন উচ্ছ্বাসে মশগুল, তখন ভোট গণনায় নীতীশ কুমারের প্রভাব খাটানোর অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আরজেডি-কংগ্রেস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026