নিউজ

তোপসিয়ার অগ্নিকান্ডের ঘটনায় পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে এ দমকল বিভাগের অত্যাধুনিক মেশিন ,রোবড়

কলকাতা: শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডের ঘটনা নতুন কিছু নয়। এক এক সময় এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত বেগ পেতে হয় দমকলকর্মীদের। তাই দমকল বিভাগের অত্যাধুনিক মেশিনের আগমন ঘটেছে। নাম রোবড়। এই যন্ত্রের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল, মঙ্গলবার তোপসিয়ার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। সেখানেই পরীক্ষামুলকভাবে রোবড়কে ব্যবহার করা হয়েছে।

একটি দমকলের গাড়ির সঙ্গে অনেক দমকলকর্মীর প্রয়োজন হয়। কিন্তু রোবড়ের ব্যবহারের ফলে অত্যাধুনিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং লোক সংখ্যা অনেক কম লাগবে বলে জানা গিয়েছে। তোপসিয়ার আগুন নিয়ন্ত্রণ করার সময় মন্ত্রী সুজিত বসুর সামনেই রোবড় দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু এ প্রসঙ্গে বলেন, ‘এই প্রথমবার পরীক্ষামূলকভাবে রোবড়ের কাজ শুরু হল। এখন চারটি রোবড় থাকলেও পরীক্ষায় সফল হলে আরও আনা হবে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পকেট ফায়ার দ্রুত  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বিভাগ।

প্রসঙ্গত, তোপসিয়ার অগ্নিকান্ডের ঘটনায় দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঝুপড়ি সহ বেশ কিছু গুদাম ঘর থাকায় আগুনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে কেমিক্যাল জাত পর্যাপ্ত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সক্ষম হয়। সূত্রের খবর মজুত ছিল কেমিক্যাল জাত বিভিন্ন সামগ্রী সহ অ্যাসিড ও রং এর দাহ্য পদার্থ। আগুন এই সমস্ত দাহ্য পদার্থের  কাছে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঐ জায়গায়।  এমনকি কারখানার পেছনে থাকা বেশ কিছু ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026