নিউজ

বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তৈরি করা নতুন কৃষি আইনের বিরুদ্ধে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, কেরালা থেকে হাজার হাজার কৃষকরা কৃষক আন্দোলন করছে। পায়ে হেঁটে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে হাজার হাজার কৃষক। আর সেই কৃষকদের আটকাতে হরিয়ানায় পুলিশরা যেভাবে লাঠিচার্জ করে শীতের মধ্যে জলকামান ছুঁড়েছে, তাদের ধিক্কার জানিয়েছে গোটা দেশ। আর সেই জলকামানের মুখোমুখি হয়েছেন এক বীর সাহসী যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র তাকে ‘হিরো’ তকমা দেওয়া হয়েছে। আর এবার কৃষক আন্দোলন থামানোর জন্য দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘সরকার যে কোনও সময় আলোচনার জন্য তৈরি। আপনারা রাস্তায় বসে আন্দোলন করবেন না। পুলিশের চিহ্নিত করা জায়গায় বসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। কৃষিমন্ত্রী আগামী ৩ ডিসেম্বর আলোচনায় বসতে চান। দিল্লি-হরিয়ানা সীমান্তে বিভিন্ন কৃষক ইউনিয়নের ডাকে যারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তারা এই জায়গা থেকে সরে আসুন। আপনারা যদি তার আগে অর্থাৎ ৩ ডিসেম্বরের আগে আলোচনায় বসতে চান, তাহলে বলব, আমরা তাতেও রাজি। কিন্তু সরকারের নির্দিষ্ট করা জায়গায় বসে আপনারা যেদিন আন্দোলন করবেন, তার পরদিনই আমরা আলোচনায় বসব। এতে আপনাদের সুবিধা হবে এবং রাস্তায় যাতায়াতকারীদেরও সুবিধা হবে।’

তবে কৃষকরা এতটুকু সরকারকে বিশ্বাস করছে না। ভারতের কৃষি ইউনিয়নের পাঞ্জাব শাখার প্রেসিডেন্ট জগজিৎ সিং এ প্রসঙ্গে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শর্ত দিয়ে আলোচনায় বসার কথা বলেছেন। তিনি যদি কোনও শর্ত না দিয়ে আলোচনায় বসার কথা বলতেন, তাহলে ভাল হত। এ বিষয়ে আমরা আজ, রবিবার বৈঠক করব। তারপর সিদ্ধান্ত নেব। এখন কিছুই বলা যাচ্ছে না। পরবর্তীকালে এই কৃষক আন্দোলন কোনদিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026