পলিটিক্স

মন্ত্রিত্বের পরে এবারে বিধায়ক পদ ছাড়তে চান শুভেন্দু, কি ভাবছেন মমতা

ইতিমধ্যেই শুক্রবার সমস্ত মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার সূত্রের খবর প্রাক্তন পরিবহণমন্ত্রী বিধায়ক পদ ছেড়ে দিতে চলেছেন। এমনটাই উঠে আসছে, তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে। তবে আপাতত তিনি বিধায়ক থাকছেন, পাশাপাশি সমস্ত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। অদূর ভবিষ্যতে তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে মুক্ত হতে চাইছেন বলেই খবর। তবে তৃণমূল নেতৃত্ব শুভেন্দুর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া নিয়ে বর্তমানে বেশ কিছুটা দোলাচলে। তার মধ্যেই, রবিবার জনসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। রঞ্জিত বয়ালের স্মরণে হতে চলেছে এই জনসভা। এবারে এখন এটাই দেখার, শুভেন্দু এই সভা তৃণমূল বিধায়ক হিসেবে করেন নাকি না।

তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু সঙ্গে এখনো আলোচনা চালিয়ে যাবার পক্ষপাতী রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, তিনি একেবারে আলোচনা বন্ধ করে দিন। বরং, শুভেন্দুর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, বিভিন্ন অরাজনৈতিক সভাতে তিনি যে রকম মন্তব্য করছেন, সে রকম মন্তব্য করে যাবেন। জানা যাচ্ছে এই সমস্ত মন্তব্যের কারণে তিনি বিধায়ক পদ এবং সমস্ত সরকারি সুবিধা ছেড়ে দিয়েছেন।

আবার শুভেন্দুর একজন অনুগামী জানিয়েছেন,” দাদার আরএসএস ব্যাকগ্রাউন্ড আছে। তিনি একটি দীর্ঘ সময় ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত ছিলেন। সংঘ পরিবার এর নিয়ম কানুন বিজেপি নেতৃত্বের থেকে তিনি কিছুটা ভালো বুঝেন।” তবে শুভেন্দু অধিকারী এখনই এরকম কোনো মন্তব্য করতে চাইছেন না বলে খবর। তিনি এখন এরকম মন্তব্য করবেন না বলেই তিনি বলছেন। বিধায়ক পদে থাকাকালীন সময়ে শুভেন্দু কোনরকম রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন না।

তবে বর্তমানে শুভেন্দুর ছেড়ে দেওয়া মন্ত্রিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। শুভেন্দুর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পরিবারের আরও দুইজন শিশির এবং দিব্যেন্দুর সঙ্গে কথা বলা হতে পারে। যদি শুভ্যেন্দুর সাথে সবকিছু মিটমাট হয়ে যায় তাহলে আবারও থেকে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ শুভেন্দু কে নিয়ে বর্তমানে দল যে বেশ কিছুটা চাপে আছে তা তো বলার অপেক্ষা রাখছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026