রাজ্য

২০২১ নির্বাচনের লক্ষ্যে আজ প্রথম সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবেন দলের “বেসুরোদের” বার্তা

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলায় শাসক দল তাদের আধিপত্য বজায় রাখতে ইতিমধ্যেই ভোট প্রচারের উদ্দেশ্যে সম্মুখ সমরে নেমে পড়েছে। আজ অর্থাৎ রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে সভা করে ২০২১ নির্বাচনী প্রস্তুতির দামামা বাজাবে। আজ দুপুর ২ টোর সময় মুচিশা হাই স্কুল মাঠে হবে জনসভা। আজকের এই জনসভায় মোট ৭ টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল সমর্থকরা উপস্থিত থাকবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। তার আগে তার আজকের জনসভার মূল উদ্দেশ্য ২০২১ নির্বাচনের আগে দলের হাল ধরা। এছাড়াও গত কয়েকদিন ধরেই শুভেন্দু ইস্যু নিয়ে তৃণমূলের অন্দরে বেশ জোট পাকছে। আজকের জনসভায় দলের “বেসুরদের” বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আজকের সভায় একদিকে অভিষেক যেমন শেষ ১০ বছরে তার অঞ্চলের তৃণমূলের কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরবে, ঠিক অন্যদিকে দলের অভ্যন্তরে বেসুরো নেতাদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখবেন।

কিছুদিন আগে শুভেন্দু অধিকারী প্রথমে হুগলি রিভার ব্রিজ কমিশনার এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন এবং তার ঠিক পরদিনই রাজ্যের কয়েকটি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেন তিনি। এরফলেই জোট জল্পনা উঠছে তিনি খুব শীঘ্রই হয়তো দলত্যাগ করবেন। সেই সাথে কোচবিহারের তৃণমূল নেতা মিহির গোস্বামী দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে শীলভদ্র দত্ত তৃণমূল ছেড়েছেন। এরকম পরিস্থিতিতে তৃণমূলের অন্তরে চলছে প্রবল জটিলতা। সেই ব্যাপারে বিজেপিগামি বেসুরো নেতাদের উদ্দেশ্যে আজ বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মন্ত্রিত্ব পদ ত্যাগ করার পর আজ আবার অরাজনৈতিক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার আজকের সভা নিয়ে বঙ্গ রাজনীতিতে চলছে প্রবল চাপানউতোর। আজ সে মহিষাদলের ছোলা বাড়িতে সভা করবেন। আজকের অরাজনৈতিক সভাতে তিনি কি বক্তব্য রাখবে তার দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। হয়তো তিনি আজকের সভাতেই তার পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026