রাজ্য

“দিদি কৃষকদের নাম বলেছেন, অ্যাকাউন্ট নম্বর দেননি”, বক্তব্য অমিত শাহের

মনে আছে সেই লোকসভা ভোটের আগের কথা? নরেন্দ্র মোদী(Narendra Modi), অমিত শাহরা (Amit Shah) এসে প্রতিটি জনসভায় বলে গিয়েছিলেন,”দিদি এখানে কিষাণ নিধি চালু করতে দেননি। এই রাজ্যের কৃষকরা বঞ্চিত।” পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছিলেন,” আমাদের সেই প্রকল্পের দরকার নেই। আমরা কৃষক বন্ধু চালু করছি। বাংলার কৃষকদের জন্য আমরা দিতে পারি। কেন্দ্রের ভিক্ষার কোনও প্রয়োজন নেই।” অবস্থা যখন এমন, সেই সময় আগের মাসে মুখ্যমন্ত্রী বলেছেন,”ঠিক আছে। তবে তাই হোক। কৃষকরা যদি টাকা পায় তাতে আমাদের কোনও আপত্তি নেই।”

কিন্তু ডুমুরজেলার সমাবেশে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এই দিন তিনি বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট নং পাঠাননি। নরেন্দ্র মোদী সরকার কৃষকদের টাকা দিতে চায়। কিন্তু মমতা সরকার প্রতারণা করছেন তাদের সাথে।” তার মতে,”মমতাজি, আপনি দ্বিচারিতা কেন করছেন? আমি বিজেপির কর্মীদের বলব, রাজ্যের চাষিদের ঘরে ঘরে গিয়ে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন না।”

মাঝে বাংলার সরকারের থেকে বলা হয়েছিল টাকা টা রাজ্যকে দেওয়া হোক। বাংলা সরকার তা কৃষকদের পাঠিয়ে দেবে। কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্রের সরকার। অনেকের বক্তব্য, সারা দেশে এক পদ্ধতিতে টাকা যাবে আর বাংলায় আলাদা ভাবে তা তো হয়না। তা ছাড়া এর মাঝে রাজ্যের কয়েক লাখ কর্ষক কিষাণ নিধির জন্য আবেদন ও করেছেন। এক প্রকার চাপে পড়েই আগের মাসে সম্মতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এইদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তোপ দাগেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, কৃষক নিধিতে কোনও কাটমানি নি বলে দিদির সরকার তা করতে দেয়নি। তার সাথে এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,”বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি ঘাস্ফুল সরকার গেরুয়া শিবিরে এসে প্রথম বৈঠকেই বাংলায় চালু করবে আয়ুষ্মান ভারত গরিব মানুষ পাবেন ৫ লাখের স্বাস্থ্যবিমা”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026