রাজ্য

“ভাইপোর দাদাগিরি শেষ করতে চাইছেন বাংলার মানুষ”, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শাহের

শনিবার বিজেপিতে যোগ দিয়েই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এইদিন তিনি স্লোগান তুললেন,”তোলাবাজ ভাইপো হাটাও।” পরের দিনই অর্থাৎ রবিবার বোলপুরের রাস্তায় রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘ভাইপো’ র বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেল শাহকে। এইদিন তিনি বলেন,”বাংলার মানুষ চাইছেন পরিবর্তন।” একই সাথে তিনি বাক্যবাণ তোলেন তৃণমূল এবং তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই এইদিন শাহ বলেন,”বাংলার মানুষ চাইছেন পরিবর্তন। পরিবর্তন দরকার তোলাবাজি এবং রাজনৈতিক হিংসা শেষ করার জন্য। ভাইপোর দাদাগিরি শেষ করতে পরিবর্তন চাইছেন বাংলার মানুষ।”

এইদিন অমিত শাহের রোড শো তে ফেটে পড়ে মানুষের উচ্ছ্বাস। তা দেখে শাহ বলেন, এমন রোড শো তিনি কখনও দেখেননি। তার বক্তব্য,’বিজেপি এর সর্বভারতীয় সভাপতি থাকাকালীন আমি অনেক রোড শো দেখেছি। নিজেও অনেক শো করেছি। কিন্তু এমন শো আমি কোনও দিন দেখিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের ভালোবাসা আর বিশ্বাস রয়েছে তা রোড শো থেকে পরিষ্কার বোঝা যায়। একই সাথে মমতা দিদির প্রতি বাংলার মানুষের যত ক্ষোভ করেছে তাও প্রমাণ হচ্ছে এই রোড শো থেকে।”

এইদিন দিলীপ ঘোষ, অনুপম হাজরাকে পাশে নিয়ে অমিত শাহ বলেন,”বাংলার মানুষ যে পরিবর্তন চাইছেন তা কেবল মুখ্যমন্ত্রী পরিবর্তন না। মুখ্যমন্ত্রী বদলানো টা কোনও পরিবর্তন না। তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপি সরকার গঠন আমাদের প্রধান উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য বাংলার উন্নয়নের পরিবর্তন করা, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আটকাতে হবে। এটা হবে পরিবর্তন।”

এইদিন শাহ সুযোগ চেয়ে নেন বাংলার মানুষদের থেকে। তার বক্তব্য,” কংগ্রেসকে আপনারা সুযোগ দিয়েছেন। বামেদের আপনারা সুযোগ দিয়েছেন, তৃণমূলকেও সুযোগ দিয়েছেন। নরেন্দ্র মোদীকে একটা সুযোগ করে দিয়েছেন। ৫ বছর দিন। আমরা সোনার বাংলা গড়ে দেব।” এছাড়া তিনি বলেন,”এটা ভাইপোর সরকার। মমতা ব্যানার্জি মুখোশ বানিয়ে রেখেছে। নিজেকে সৎ দেখাতে সাদা শাড়ি আর হাওয়াই চটি পড়ে ঘুরে বেড়ান। আর ভাইপো পরেন ২৫ লক্ষ টাকার চশমা। এটা কি সৎ পথে উপার্জন করা?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026