নিউজ

ভোটবাক্সে আপনাকে রাজনৈতিক শরনার্থী বানাবে বাংলার মানুষ’, মমতাকে আক্রমণ অমিত শাহের

মঙ্গলবার বিজেপির ভার্চুয়াল সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গেরুয়া শিবিরের অন্যতম নেতা অমিত শাহ। শুধুমাত্র রাজনীতি করার জন্যই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন মমতা, অভিযোগ অমিতের। একইসঙ্গে শরনার্থীদের অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী কোনভাবেই আগ্রহী নন বলে দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘ভোটবাক্সে আপনাকেই রাজনৈতিক শরনার্থী বানাবে বাংলার মানুষ।’

একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘১৯৪৭ সালের ভুল সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে আমরা শুধরে নিয়েছি ২০১৯ সালে এসে। দেশভাগের সময় বঞ্চনার শিকার হওয়া পরিবারগুলোর সদস্যদের নিরাপত্তা দিয়েছি আমরা।’ এরপরই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ‘ওই দিন ভয়ঙ্কর রূপ দেখেছিলাম দিদির। রেগে গিয়ে কাউকে কোনদিন এইভাবে লাল হতে দেখিনি আমি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সেদিন জনসভা করেছেন, রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন। সামিল হয়েছেন ধর্নাতেও।’

এরপরই শরনার্থীদের নিয়ে রাজনীতি করার অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মমতা দিদির কাছে আমার প্রশ্ন, আপনার প্রতি কী অন্যায় করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ? আপনি ওদের এমন ব্যবহার করছেন কেন?’ এই সমস্ত প্রশ্নের উত্তরও এদিন দিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এই সমস্ত মানুষগুলোকে রাজনৈতিক শরনার্থী বানিয়ে রেখে নিজের নিজের ভোটব্যাংক শক্ত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026