নিউজ

রকি পর্বতমালা থেকে খোঁজ পাওয়া গেল সিন্দুক ভর্তি গুপ্তধন, যার অর্থমূল্য ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি

শ্রেয়া চ্যাটার্জি – অবশেষে রকি পর্বতমালা থেকে পাওয়া গেল গুপ্তধন। যার অর্থমূল্য ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি। পাওয়া গেছে একটি ব্রোঞ্জের সিন্দুক। সেই সিন্দুক ভর্তি রয়েছে হীরে-মুক্তো। এই সিন্দুকটি ফরেস্ট ফেন নামে এক শিল্প ও পুরাকীর্তি সংগ্রহকারী লুকিয়ে রেখেছিলেন। তিনি জানান যে, ব্যক্তি ও সম্পদ খুঁজে পেয়েছেন তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি ফেনকে একটি ছবি পাঠিয়েছিলেন। সেই ছবি দেখে বুঝতে পারে অবশেষে তার গুপ্তধন আবিষ্কৃত হয়েছে।

১০ বছর আগে ফেন রকি পর্বত এর কাছে এই গুপ্তধন ভরা সিন্দুকটি লুকিয়ে রেখেছিলেন। তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় গুপ্তধনের সূত্র দেন। সেই সূত্র দেখে অনেকেই গুপ্তধন খুঁজতে শুরু করেছিলেন। কিন্তু দশ বছর পরে পাওয়া গেল গুপ্তধনের খোঁজ।

এতদিন ধরে ফেন গুপ্তধনকে বেশ আগলেই রেখেছিলেন। সিন্দুকের মধ্যে রয়েছে দুর্মূল্য স্বর্ণমুদ্রা সোনার টুকরো, প্রাচীন জীবজন্তুর মূর্তি, তাছাড়া প্রাগৈতিহাসিক যুগের আয়না, জেড পাথর, পুরনো চুনি, পান্না তৈরি চীনা মুখোশ ইত্যাদি। তবে এতদিন ধরে যারা গুপ্তধনকে খুঁজেছেন ফেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026