অরূপ মাহাত: নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে আসা কেন জরুরি হয়ে পড়েছে, সে কথা জানাতে আজ রাজ্যসভায় মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদেশ থেকে আসা বিভিন্ন ধর্মীয় শরনার্থীদের রক্ষা করা ভারতের বলে মনে করিয়ে নাগরিকত্ব সংশোধন বিলের সপক্ষে এদিন বক্তব্য রাখেন তিনি।
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বলেন, ‘বিভিন্ন ধর্মের মানুষ যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে প্রতিনিয়ত বৈষম্যের শিকার তাদের ভারতের নাগরিকত্ব দিতেই নাগরিকত্ব আইন সংশোধন করা প্রয়োজন।’ তাঁর বক্তব্যের মধ্যেই প্রচ্ছন্ন ভাবে তিনি বুঝিয়ে দেন যে শরনার্থী মুসলিমদের জন্য ভারতে কোন জায়গা নেই।
বক্তব্যের মধ্যে কোথাও মুসলিমদের প্রসঙ্গ না টানলেও নাগরিকত্ব আইনের সংশোধন যে শুধু অমুসলিম শরনার্থীদের জন্যই সে কথা স্পষ্ট বুঝিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পার্সি শরনার্থীরা ভারতের নাগরিকত্ব পাবে।’ প্রতিবেশী দেশগুলিতে অত্যাচারের শিকার হওয়া সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেও তাদের মুসলিম বিরোধিতার এজেন্ডা আরও একবার স্পষ্ট করে দিলেন অমিত শাহ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…