ভারতের সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি গরু পাচারকারীর। সীমান্ত লাগোয়া শেরপুরের শ্রীবারদি উপজেলার বাবেলকোনা এলাকার ঘটনা এটি। সূত্রের খবর, রবিবার রাতে সীমান্ত লাগোয়া এলাকায় কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখেন সীমান্তরক্ষীরা। তাদের সাবধান করা হয় বিএসএফের তরফ থেকে। কিন্তু উল্টে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। তখনই গুলি চালানো হয় বিএসএফের পক্ষ থেকে।
গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উকিল মিঞা ও খোকন মিঞা নামে দুজনের। বাকিরা পালিয়ে যায়। বাংলাদেশের বর্ডার গার্ড যদিও এই ঘটনা নিয়ে দাবি করেছে, ওই দুজন ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করেছিল। দুজন বন্ধু ছিল তারা।
সোমবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের কাছে অবস্থিত মারাংপাড়া ব্রিজের কাছে ঘোরাঘুরি করার সময় ভুলবশত তারা ভারতের সীমান্তে প্রবেশ করে যায়। ঘটনাস্থলেই তাদের গুলি করে বিএসএফ এর জওয়ানরা। সোমবার বেলার দিকে দুজনের মৃতদেহ পাশের এলাকা থেকে পাওয়া যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…