তড়িৎ ঘোষ : শুক্রবার শুরু হচ্ছে ঐতিহাসিক ইডেন টেস্ট। ভারতীয় পিচে প্রথমবারের জন্য আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করবে গোলাপি বল। সেই উপলক্ষে তিলোত্তমা কলকাতা এখন গোলাপি জ্বরে কাবু। সিএবি কর্তৃপক্ষ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
এরই মাঝে মঙ্গলবার সকালে শহরে এসে পৌঁছোন অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলের বাকি সদস্য ও সাপোর্ট স্টাফরাও ঐদিন বিকেলে এসে পৌঁছোন। যাত্রাপথের ধকল কাটিয়ে সারাদিন বিশ্রাম নেওয়ার পর আজ বুধবার ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে ভারতীয় দলের প্রস্তুতি পর্ব।
দিন-রাত্রির টেস্ট ম্যাচে গোধূলি পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন ব্যাটসম্যানদের পক্ষে। ভারতীয় দলের ব্যাটসম্যানরাও উদ্বিগ্ন গোধূলি পর্ব নিয়ে। তাই পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করতে চাইছে তারা। এর আগে ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ইডেনে দিন-রাত্রির টেস্টের জন্য গোলাপি বলে প্রস্তুতি সম্পন্ন করে অজিঙ্কা-পুজারা-মায়াঙ্করা। আজ ইডেনেও পুরোদমে প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…