গত ৯ ই নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধন করা হয়েছিল করতারপুর করিডোরের। ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের সাথে সংযোগ তৈরী করার জন্যে শিখ তীর্থ যাত্রীদের উদ্দেশ্যে এই করিডোরটি তৈরীতে পাকিস্তানকে সায় দিয়েছিলো ভারত।
কারণ পাকিস্তানের সাহেব দরবার শিখদের জন্য পবিত্র স্থান এবং তাদের ধর্মগুরু তার শেষ জীবনের কয়েকটি দিন এখানে অতিবাহিত করেছিলেন। তবে এবারে করতারপুর করিডোরকে ঘিরে পাকিস্তানের ভারত বিদ্বেষী প্রচার উঠে এলো জনসমক্ষে।
করতারপুর করিডোরকে পাকিস্তান যে বিচ্ছিন্নতাবাদের প্রচার ও প্রসার করবে তা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল নয়াদিল্লি। এবং শেষ পর্যন্ত এই আন্দাজ সত্য প্রমাণিত হল। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের করতারপুরের গুরুদ্বার খুব কাছ থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন এলাকা এবং ওয়াঘা সীমান্তে বিভিন্ন উস্কানিমূলক শ্লোগানের পোস্টার লাগিয়েছে ইসলামাবাদ।
সূত্রের খবর এই পোস্টারের একদম উপরে লেখা রয়েছে, ‘প্রাইড অফ নেশনস পাকিস্তান আর্মড ফোর্সেস’ এবং নিচে লেখা রয়েছে ‘কাশ্মীর ইজ পাকিস্তান’।এবং পোস্টারটির মাঝখানে রয়েছে পাক সেনার হাতে বন্দি থাকা ভারতের বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের ছবি। তবে এই উস্কানিতে ভারত এখনও পর্যন্ত মুখ না খুললেও এই ঘটনার দিকে কড়া নজর রেখেছে গোয়েন্দা সংস্থা।
এছাড়া করতারপুর গুরুদ্বারে উপস্থিত ভারতীয় শিখ তীর্থযাত্রীদের সুন্দর অভ্যর্থনা এবং তাদের সেবার জন্যে যথোচিত ব্যবস্থা করে ভারতীয় মনে বিদ্বেষ ঢোকানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
করতারপুর থেকে ফেরা কিছু তীর্থযাত্রী জানান, “পাকিস্তানের আধিকারিকদের শ্রদ্ধা এবং সৌজন্য অতুলনীয়। করিডোরের কাছে জিরো লাইন থেকে আমাদের ভালো গাড়ি করে পৌঁছে দেওয়া হয়।” তারা তাদের বক্তব্যে বলেন যে ভারতীয় আধিকারিকেরা তাদের প্রতি অনেক রুঢ় ব্যবহার করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…