নিউজ

মোদী সরকারের নতুন স্বাস্থ্য বীমা, উপকৃত হবেন দেশের কোটি কোটি মধ্যবিত্ত

দেশের মধ্যবিত্ত নাগরিকদের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। নতুন এই প্রকল্পটির নাম ‘হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’। এই প্রকল্পের আওতায় আসবে দেশের ৫০ শতাংশ মধ্যবিত্ত নাগরিক। এই বীমা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই নীতি আয়োগ আলোচনা শুরু করে দিয়েছে। এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালু হলে মাত্র ২০০-৩০০ টাকা প্রিমিয়ামে দেশের মধ্যবিত্ত নাগরিকরা পাবেন চিকিৎসার সুবিধা।

গত বছর নিম্নবিত্তদের জন্যে কেন্দ্রীয় সরকার চালু করেছিল আয়ুষ্মান ভারত প্রকল্প। সকল রাজ্যে এখনো সেটি চালু না হলেও ইতিমধ্যেই ওই প্রকল্পটির আওতায় এসেছেন দেশের ৪০ শতাংশ মানুষ। এর মাঝেই মধ্যবিত্তদের জন্য আর একটি স্বাস্থ্য প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগ ইতিমধ্যেই এই বিষয়ে পরিকল্পনা শুরু করেছে বলে জানা যাচ্ছে।

সরকারি সূত্রে জানা যাচ্ছে, যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আছে তারা এই প্রকল্পের আওতায় আসবে না। এখন দেখার কবে থেকে এই প্রকল্প চালু হয়। এটি চালু হলে মধ্যবিত্ত নাগরিকরা যে প্রভূত উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026