নিউজ

মুসলিম সম্প্রদায় নিয়ে মমতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষের

অরূপ মাহাত: হায়দ্রাবাদের সাংসদ বাংলায় এসে মুসলিমদের সুরক্ষা দেওয়ার আড়ালে উগ্র ইসলামবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। নাম না করে বাংলার মুসলিমদের তার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের সমর্থন হারানোর ভয় থেকেই যে এমনটা বলছেন মুখ্যমন্ত্রী, সে কথা কথা বুঝতে বাকী নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এতদিন মুসলিম তোষণ করে আসা বাংলার মুখ্যমন্ত্রী নিজের ভোটব্যাংক হারানোর ভয়ে আসাদুদ্দিন ওয়েইসির আগমনে বিচলিত বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতিও। মুখ্যমন্ত্রী ওয়েইসির উগ্র ইসলামবাদের ভয় দেখাচ্ছেন বাংলাকে অথচ তিনি নিজেই এতদিন মুসলিম উগ্রবাদকে সমর্থন করে এসেছেন এমনটাই মনে করেন দিলীপ ঘোষ।

ওয়েইসি প্রসঙ্গে মমতার বক্তব্যের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘ওয়েইসির ভয় দেখিয়ে বাংলায় তেমন লাভ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আসলে মুখ্যমন্ত্রী নিজেই তো মুসলিম উগ্রবাদকে সমর্থন করে এসেছেন।’ এ প্রসঙ্গে ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতার প্রসঙ্গ তোলেন তিনি। মুসলিমদের জন্য বাড়তি সুযোগ সুবিধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই যে উগ্রবাদকে বাংলার বুকে আশ্রয় দিয়েছেন সেকথাও মনে করিয়ে দেন তিনি।

মুসলিম উগ্রপন্থার প্রতি মমতার নরম মনোভাবের কথা উল্লেখ করে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘বাংলাদেশ থেকে মুসলিম জঙ্গিরা পশ্চিমবঙ্গে এসে খাগড়াগড়, কালিয়াগঞ্জে নাশকতা চালিয়ে গেছে মুখ্যমন্ত্রীর সৌজন্যে। উনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওয়েইসির বিরুদ্ধে মানুষকে ভয় দেখাচ্ছেন। এর থেকে হাস্যকর আর কি হতে পারে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026