নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শরদ পাওয়ার, সরকার গঠন নিয়ে জল্পনা বাড়ছে মহারাষ্ট্রে

অরূপ মাহাত: মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে তুলতে বিজেপি বিরোধী তিন শক্তিধর দল বৈঠকে বসেছিল। ঠিক ছিল শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট করে সরকার গঠনের দাবী জানাবে রাজ্যপালের কাছে। কিন্তু তারপরই শরদ পাওয়ারের পদক্ষেপ জোট নিয়ে প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দেয়।

কয়েকদিন আগেই জোটের কথা অস্বীকার করে বিবৃতি দেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এনসিপি সুপ্রিমোর বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে বাণিজ্য নগরীতে। আজ দুপুর ১২ টা নাগাদ মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি ও কৃষকদের সাহায্যের বিষয়ে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন শরদ পাওয়ার। এনসিপি মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, ‘মহারাষ্ট্রের কৃষকদের সমস্যা নিয়ে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে এনসিপি প্রধান শরদ পাওয়ার।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাতে ত্রাণ পাওয়া যায় তার আবেদন জানাবো আমরা।’ তবে যতই এই বৈঠককে কৃষকদের সমস্যা নিয়ে ব্যাখ্যা করা হোক না কেন, এর পেছনে যে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি সে বিষয়টি বুঝতে বাকী নেই অভিজ্ঞ মহলের। অন্যদিকে মেপে চলছেন শিবসেনা নেতৃত্বও।

শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে কেউ দেখা করলে এত প্রশ্ন ওঠার কি আছে। মনে রাখতে হবে উনি সারা দেশের প্রধানমন্ত্রী। তাই সবার ওনার সাথে দেখা করার অধিকার রয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026