বিনোদন

কি কি কারনে দেখবেন অজয়-কাজলের ‘তানহাজি’

কৌশিক পোল্ল্যে: অবশেষে প্রকাশ্যে এল ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘তানহাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’ এর ট্রেলার। ইতিমধ্যেই মারাঠা যোদ্ধাদের বীরগাঁথা নিয়ে বলিউডে বহু ছবিই নির্মিত হয়েছে, কিন্তু এই ছবিটি একটি অন্য মাত্রা যোগ করল সেই তালিকায়।

ছবিতে বীর মারাঠা যোদ্ধা তানহাজির গল্প বর্নিত আছে যিনি ছিলেন ছত্রপতি শিবাজীর একজন সেনাবাহিনী প্রধান। এই চরিত্রে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অজয় দেবগন।

মারাঠাদের সঙ্গে সাম্রাজ্য নিয়ে মোঘল সংঘাতে, এই ছবির আরও একটি মুখ্য আকর্ষন হল ছবির ভিলেন। এখানেই রয়েছে চমক। মোঘল খলনায়কের চরিত্রে রয়েছেন বলিউডের নবাবপুত্র সঈফ আলি খান।

ছবিতে প্রত্যেকের পাওয়ারফুল লুক, কান খাঁড়া করে দেওয়া ডায়লগ, রোমহর্ষক অ্যাকশন, ক্যামেরা, ও সর্বোপরি, অজয়-সঈফের সামনাসামনি টক্কর যে সত্যিই উত্তেজনা তৈরি করবে তা বলাই বাহুল্য।

ছবির আরও এক আকর্ষন হিসেবে বলা যায় কাজলের নাম। তিনি তাহনাজির স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। তার প্রথম লুক ও ডায়লগ বেশ সাবলীল। তাই বলা যায় বহুদিন পর আবারো অজয়-কাজলের সেই অনস্ক্রিন কেমিস্ট্রি আসতে চলেছে বড় পর্দায়। যার জন্য দীর্ঘ অপেক্ষায় দর্শক, সেই অপেক্ষারই অবসান ঘটল এবার।

ট্রেলার রিলিজের পরপরই ভিডিওটি ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নেয় এবং কমেন্টবক্সে ফ্যানেদের উচ্ছাস চোখে পড়ার মতো। অতএব বলা যেতেই পারে ‘তাহনাজি’ নিয়ে প্রত্যাশা অনেকটাই উচ্চমানের। ছবিটি জানুয়ারি, 2020 তে মুক্তি পাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026