পলিটিক্স

বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে আবারো রাজ্যে আসতে পারেন অমিত শাহ, খবর বিজেপি সূত্রে

রাজ্য সফরের রেশ কাটতে না কাটতেই আবারো রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ। বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তিনি আসতে চলেছেন এখানে, যার ফলে নতুন করে তৃণমূলে ভাঙ্গন ধরার সম্ভাবনা আছে বলে মতামত বিশেষজ্ঞদের।

গত রবিবার সফরের শেষ দিনে তিনি জানিয়েছিলেন আগামী জানুয়ারি মাসে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে সফর সূচি তৈরি করল রাজ্য বিজেপি। আর এইবারে অমিত শাহ আসবেন বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে। সেদিন তার একটি কর্মীসভা করার কথা। এখনো পর্যন্ত জায়গা ঠিক না হলেও, সম্ভবত হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে এই সভাটি হবে। বিজেপি জানিয়েছে, এই সফরে আরো একটি মেগা যোগদান হতে চলেছে।

প্রসঙ্গত, গত শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। সফরে বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছিল। সেই সফরে তিনি রাজ্য বিজেপির নেতাদের জানিয়ে গিয়েছিলেন আগামী এক মাস কিভাবে তাদের নির্বাচনী কর্মসূচি চলবে।

সেই সফরে বিজেপিতে যোগদান করেছিলেন পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক এবং নেতা ঐদিন বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি ওই সফরে অমিত শাহ জানিয়ে গিয়েছিলেন, বুথ লেভেল পর্যন্ত সংগঠন মজবুত করতে হবে। বিজেপি কর্মীদের জানিয়ে গিয়েছিলেন, প্রতিটি বুথে ৫টি করে দেওয়াল লিখন করতে হবে। আসন্ন সফরে অমিত শাহ খতিয়ে দেখবেন এই কাজ ঠিক কতটা এগিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026