শ্রীনগর: একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন জম্মু-কাশ্মীরে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। কখনও পুলওয়ামা, তো কখনো পুঞ্চ সেক্টর। একের পর এক সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনে ভারতীয় সেনাবাহিনীর নিশানায় আসছে পাক জঙ্গিরা। আর এবার আরও একবার শ্রীনগরের কুলগামে হল সেনা-জঙ্গির লড়াই। এই ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি।
জানা গিয়েছে, কুলগামের দেরাদুনে নিরাপত্তারক্ষী, পুলিশ ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ সংঘর্ষের মাঝে দু’জন জঙ্গি পুলিশের কাছে আত্মসম্পর্ণ করে৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল, গুলি ও বারুদ পাওয়া গিয়েছে৷ কাশ্মীর জোন পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। আপাতত ইন্টারনেট পরিষেবা করা হয়েছে সেখানে। পাকিস্তান কেন বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে, তা খতিয়ে দেখছে ভারতীয় সেনা. এর পেছনে চিনের মদত রয়েছে কিনা, তা নিয়েও ভারতের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…