কলকাতা: চারিদিকে করোনা পরিস্থিতি হলেও বছর শেষে ফের উৎসবে ভাসছে গোটা দেশ তথা বিশ্ব। এবার তাতে সামিল হল কলকাতাও। বড়দিন আসতে আর মাত্র দু’দিন বাকি। তার আগেই আলোর রোশনাই এবং স্যান্টাক্লজে সেজে উঠেছে পার্কস্ট্রিট। নিউ নর্ম্যাল পরিস্থিতিতে আমরা সকলে এবার ক্রিসমাস পালন করব। আর তাই বড়দিনের আগে এই উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল, সোমবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের সূচনা করার পর মুখ্যমন্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজে যান। তবে ২০২০-কে বিদায় জানাতে শহর প্রস্তুত হলেও করোনা পরিস্থিতির কারণে বাদ পড়েছে অনেক কিছুই। রাস্তার ধারে নেই কোনও খাবারের স্টল। মানুষের ঢল নামার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে হবে সামাজিক দূরত্ববিধি মেনেই।
এলিন অ্যালেন পার্কের মঞ্চ থেকেও বিজেপিকে নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। বড়দিনে কেন জাতীয় ছুটি দেওয়া হয় না, সেই নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। এর পাশাপাশি নতুন বছরে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিয়ে সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মমতা। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যেও নতুন বছরকে স্বাগত জানাতে পাকস্টিট নিজের মহিমায় সেজে উঠেছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…