নিউজ

আজও শীতের দাপট চরমে, আর কী আপডেট দিল হাওয়া অফিস? জানুন

ডিসেম্বর মাস পড়ে যাওয়ার পরেও শীতের দেখা সেভাবে মিলছিল না। কার্যত পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবং কুয়াশার জেরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে এবং গতকাল, সোমবার মরশুমের ছিল শীতলতম দিন। বড়দিনের আগে কার্যত কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা রাজ্য। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত।  তবে সোমবার মরশুমের শীতলতম দিন হলেও আজ, মঙ্গলবার তাপমাত্রা ১ ডিগ্রি বেড়েছে। যদিও তাতে শীতের দাপট কমবে না বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় কলকাতায় ৪ ডিগ্রি তাপমাত্রা নেমেছিল। কিন্তু আজ শহরের তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এর পাশাপাশি বছরের শেষ পর্যন্ত একইভাবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কিছুদিনের মধ্যে কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিলে তার প্রভাব রাজ্যে পড়বে এবং তার ফলে তাপমাত্রা একটু বাধাপ্রাপ্ত হলেও পুনরায় বড়দিনের সময়কালে তাপমাত্রা নিম্নমুখী হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গত রবিবার থেকেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। শুধু এ রাজ্যে নয়, এর পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহারেও চলছে শৈতপ্রবাহ। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও শৈতপ্রবাহ জারি রয়েছে। সব মিলিয়ে কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশের বিভিন্ন রাজ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026